আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

স্বামীকে ফিরে পেয়ে দোষারোপ ভুলে উচ্ছ্বসিত রাখি সাওয়ান্ত

স্বামীকে ফিরে পেয়ে দোষারোপ ভুলে উচ্ছ্বসিত রাখি সাওয়ান্ত

ফের শিরোনামে বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। শনিবার স্বামীকে ফিরে পেতে কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। রোববার আবার আনন্দে আত্মহারা। অভিনেত্রীর জীবনে এখন সীমাহীন আনন্দ। কারণ, স্বামী আদিল দুরানি যে তার কাছে ফিরে এসেছেন। সংবাদমাধ্যমকে এই খবর দিলেন রাখি নিজেই। এরপর আর কোনো সমস্যা হবে না, ক্যামেরার সামনে দাবি উচ্ছ্বসিত অভিনেত্রীর।

কয়েক দিন আগেই সংবাদমাধ্যমের সামনে রাখি দাবি করেন, তার স্বামী আদিল দুরানি নাকি পরকীয়ায় জড়িয়ে পড়েছেন। আদিলের বিরুদ্ধে এই অভিযোগ করে আলোকচিত্রীদের সামনে কান্নায় ভেঙে পড়েন তিনি। এর দিন কয়েক পরই সম্পূর্ণ ভোলবদল! স্বামী তার কাছে ফিরে এসেছেন, এখন সব কিছু ঠিক হয়ে গেছে, মন্তব্য রাখির। তিনি বললেন, আদিল আমার, ও চিরকাল আমারই থাকবে। আমাদের মধ্যে আর কোনো সমস্যা ও তিক্ততা নেই। আমাদের মধ্যে এখন সব ভাল হয়ে যাবে। সেই সঙ্গে তার সংসার বাঁচানোর জন্য সংবাদমাধ্যমকে ধন্যবাদ জানান তিনি। সবশেষে বলেন, বৌয়ের জোরের কাছে সব হার মেনে গেছে!

সাংসারিক অশান্তি নিয়ে এর আগেও বহুবার সংবাদমাধ্যমের সামনে মুখ খুলেছেন রাখি। তার বিয়ে বিপদের মুখে, দিন কয়েক আগেই সে কথা বলতে গিয়ে ক্যামেরার সামনেই কান্নায় ভেঙে পড়েন এই টেলি অভিনেত্রী। তিনি নাকি নাটক করছেন, স্বামী তাকে জোকার বলেছেন, অভিমানের সুরে এ কথাও জানান রাখি।

এদিকে আদিলও পাল্টা রাখিকে বাক্যবাণে আক্রমণ করেন। ইনস্টাগ্রামের স্টোরিতে তিনি লেখেন, যে দিন আমি ওকে নিয়ে মুখ খুলব সেদিন ওর আর কিছু বলার থাকবে না। ও যেমন নিজেকে ফ্রিজবন্দি বলে মন্তব্য করেছে, আমিও তাহলে বলতে পারি যে আমিও সুশান্ত সিং রাজপুত হতে চাই না!

এ ঘটনার মাত্র একদিন পরই স্বামীকে নিয়ে আহ্লাদে আটখানা ‘বিগ বস’ খ্যাত তারকা। রাখির এই কাণ্ড দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই অভিনেত্রীকে কটাক্ষ করে বলছেন, পুরো বিষয়টাই নাকি একটা সিরিজ! এই সিজন শেষ হল, খুব তাড়াতাড়ি পরবর্তী সিজন আসছে!



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত