আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

গ্র্যামি আসরে প্রীতম-জেফার, হলো স্বপ্নপূরণ!

গ্র্যামি আসরে প্রীতম-জেফার, হলো স্বপ্নপূরণ!

সংগীত দুনিয়ার সবচেয়ে বড় আয়োজন, সম্মাননা গ্র্যামি। দীর্ঘ ৬৫ বছর ধরে এই পুরস্কার দিয়ে আসছে আমেরিকান রেকর্ডিং অ্যাকাডেমি। ৫ ফেব্রুয়ারি (বাংলাদেশ সময় ৬ ফেব্রুয়ারি সকাল) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ক্রিপ্টো ডটকম এরেনায় বসেছিলো গ্র্যামির জমকালো পুরস্কার প্রদান অনুষ্ঠান।

চোখ ধাঁধানো সেই আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশের দুই তরুণ শিল্পী। তারা হলেন প্রীতম হাসান ও জেফার। কাছ থেকে দেখেছেন বিশ্ব সংগীতের মহাতারকাদের, উপভোগ করেছেন অবিস্মরণীয় একটি সন্ধ্যা। প্রীতম জানান, ছোটবেলা থেকেই মুগ্ধতা নিয়ে গ্র্যামির আয়োজন দেখতেন টিভিতে, ইউটিউবে। আর মনে মনে স্বপ্ন বুনতেন, একদিন তিনিও যাবেন সেখানে। সেই স্বপ্নটাই এবার পূরণ হয়ে গেলো। তাই উচ্ছ্বাসের প্লাবন এই তরুণ তুর্কির মনে।

সেই উছ্বাস প্রকাশ করলেন এভাবে, ‘কখনও কল্পনা করিনি গ্র্যামি নিজ চোখে দেখবো। নকশিকাঁথা টক্সেডো পরে আমার বেস্ট ফ্রেন্ড জেফারের সঙ্গে আয়োজনটি দেখলাম। হ্যারি স্টাইলস, বিয়ন্সে, টেইলর সুইফট, কেন্ড্রিক লামার, ম্যাডোনা, দ্য রক, অ্যাডেল, তারা সবাই আমাদের থেকে মাত্র ৩০০ মিটার দূরে ছিলেন!’

এ বছর গ্র্যামিতে মনোনয়ন পেয়েছিলো ‘বার্কলে ইন্ডিয়ান অ্যাসেম্বল’। সংগীত সংস্থাটির ‘শুরুয়াত’ নামের একটি অ্যালবাম মনোনয়ন পায়। সেখানে ‘জাগো পিয়া’ শিরোনামের একটি গান গেয়েছেন বাংলাদেশের নাশিদ কামাল ও আরমীন মুসা। তারা সম্পর্কে মা-মেয়ে। তাদের সুবাদেই প্রথম কোনও বাংলাদেশি গ্র্যামির মনোনয়নের অংশীদার হয়েছে।

সে বিষয়টি নিয়েও প্রীতম নিজের অভিমত ব্যক্ত করলেন, ‘আরমীন মুসা মনোনয়ন পেয়েছিলো, যদিও সে জিতে পারেনি; তবে আমি খুব খুশি যে আমাদের মধ্যে একজন মনোনয়নের তালিকায় প্রবেশ করতে পেরেছে। আশা করি একদিন আমাদের বাংলাদেশি কোনও শিল্পীও গ্র্যামির রেড কার্পেটে হাঁটবে।’ এদিকে গ্র্যামিতে অংশগ্রহণের আনন্দময় কিছু মুহূর্ত শেয়ার করে জেফার বলেছেন, ‘প্রীতমের সঙ্গে গ্র্যামিতে কী অবিশ্বাস্য এক অভিজ্ঞতা!’

প্রীতম ও জেফার দুজনের পোস্ট সূত্রে আঁচ করা গেলো, তাদেরকে গ্র্যামির আসরে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করেছে কাইনেটিক মিউজিক। উল্লেখ্য, এর আগে ২০১৯ সালে বাংলাদেশি শিল্পী হিসেবে গ্র্যামির সম্মানজনক আসরে অংশ নিয়েছিলেন তাহসান খান ও হাবিব ওয়াহিদ।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত