আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

আন্তর্জাতিক বাজারে যেসব রেকর্ড গড়লো ‘পাঠান’

আন্তর্জাতিক বাজারে যেসব রেকর্ড গড়লো ‘পাঠান’

মুক্তির ১৩ দিন পেরিয়ে এখনও দাপটের সঙ্গে প্রেক্ষাগৃহে চলছে শাহরুখ খান অভিনীত সিনেমা ‘পাঠান’। ভারতের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও ছবিটি দারুণ ব্যবসা করছে। এমনকি বৈশ্বিক আয়ে এটি গুঁড়িয়ে দিয়েছে বলিউডের অতীতের সমস্ত রেকর্ড।

সোমবার (৬ ফেব্রুয়ারি) পর্যন্ত ‘পাঠান’র মোট আয় ৮৩২ কোটি রুপি। এর মধ্যে ৫১৫ কোটি রুপি এসেছে ভারত থেকে, বাকিটা এসেছে অন্যান্য দেশ থেকে। এর মধ্যে সবচেয়ে বেশি আয় হয়েছে সংযুক্ত আরব আমিরাত, উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও নিউজিল্যান্ড থেকে।

সর্বশেষ বক্স অফিস রিপোর্ট অনুসারে, যুক্তরাজ্যের বাজারে এখন সর্বোচ্চ আয়কারী ভারতীয় সিনেমা ‘পাঠান’। মাত্র ১৩ দিনেই ছবিটি সেখানে ৩ দশমিক ৪০ মিলিয়ন ইউরো আয় করেছে। এর আগে সর্বোচ্চ আয় ছিলো ‘ধুম থ্রি’ ছবির। সেটি আয় করেছিলো ২ দশমিক ৭১ মিলিয়ন ইউরো।

নিউজিল্যান্ডেও সব রেকর্ড ভেঙে দিয়েছে ‘পাঠান’। সোমবার অব্দি দেশটিতে ১ দশমিক ২২ মিলিয়ন ডলার আয় করেছে এই ছবি। এর আগে ৮ লাখ ৭২ হাজার ডলার আয় করে শীর্ষে ছিলো ‘পদ্মাবত’।

এদিকে হিন্দি ভার্সনে বহুল আলোচিত সিনেমা ‘কেজিএফ ২’কে ছাড়িয়ে গেছে ‘পাঠান’। কন্নড় তারকা যশ অভিনীত ‘কেজিএফ ২’ হিন্দি ভাষায় সর্বসাকুল্যে আয় করেছিলো ৪৩৪ কোটি ৭০ লাখ রুপি। তবে ‘পাঠান’ মাত্র ১৩ দিনেই সেই ৪৩৮ কোটি ৫০ লাখ রুপি আয় করে ফেলেছে। এখন সামনে রয়েছে কেবল ‘বাহুবলী ২’। এস এস রাজামৌলি নির্মিত এই ছবির হিন্দি ভার্সনের আয় ৫১০ কোটি ৯৯ লাখ রুপি। ধারণা করা হচ্ছে, সেই রেকর্ডও ভেঙে দিতে পারে বলিউড বাদশাহর কামব্যাক ফিল্মটি।

উল্লেখ্য, ‘পাঠান’ নির্মাণ করেছেন সিদ্ধার্থ আনন্দ। এতে শাহরুখ খানের নায়িকা দীপিকা পাড়ুকোন। আর ভিলেন চরিত্রে আছেন জন আব্রাহাম। এছাড়াও অভিনয় করেছেন ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা প্রমুখ। বিশেষ একটি চরিত্রে হাজির হয়েছেন সালমান খান। ছবিটির বাজেট প্রায় ২৫০ কোটি রুপি। প্রযোজনায় যশরাজ ফিল্মস।

সূত্র: কইমই ডটকম ও দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত