আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

সিদ্ধার্থ-কিয়ারার বিয়েতে থাকছে ১০ দেশের শতাধিক পদের খাবার

সিদ্ধার্থ-কিয়ারার বিয়েতে থাকছে ১০ দেশের শতাধিক পদের খাবার

মঙ্গলবার সকাল থেকে রাজস্থানের জয়সলমীরের সূর্যগড় প্রাসাদে সাজসাজ রব চলছে। কারণ আজ এখানেই বসছে বলিউড তারকা সিদ্ধার্থ আর কিয়ারার বিয়ের আসর। ইতিমধ্যেই বিয়েবাড়িতে পৌঁছে গিয়েছেন অতিথিরা। দুই তারকার পরিবারের সদস্যদের পাশাপাশি থাকছেন কিয়ারার ছোটবেলার বান্ধবী ও আম্বানি পরিবারের কন্যা ঈশা আম্বানি। শোনা যাচ্ছে, মুকেশ আম্বানিও যোগ দিচ্ছেন এই বিয়েতে। খবর হিন্দুস্তান টাইমসের

কিয়ারা-সিদ্ধার্থের বিয়ে উপলক্ষে সূর্যগড় ফোর্টকে একটি বিলাসবহুল হোটেলের চেহারা দেওয়া হয়েছে। অতিথিদের একাধিক সুযোগ-সুবিধা দেওয়ার পাশাপাশি বিয়ের দিনের খাবারের মেনুতেও থাকছে বিশেষ চমক। শোনা যাচ্ছে, ১০ দেশের ১০০-র বেশি পদ থাকবে অতিথিদের জন্য। মেনুতে রয়েছে ইতালিয়ান, চাইনিজ, আমেরিকান, সাউথ ইন্ডিয়ান, মেক্সিকান, রাজস্থানি, পঞ্জাবি এবং গুজরাটি খাবার। মিষ্টির মধ্যে থাকবে জয়সলমেরের বিখ্যাত ঘোটওয়ান লাড্ডু।

পাঞ্জাব এবং দিল্লি থেকে আসা অতিথিদের জন্য মসলাদার ও চটকদার খাবারেরও ব্যবস্থা থাকছে। ৫০টির বেশি খাবারের স্টলের দায়িত্বে থাকবেন ৫০০-র বেশি ওয়েটার। সকাল ও বিকেলের নাশতাতেও রাখা হয়েছে চমক।

কয়েক দিন ধরে তারায় তারায় ঝলমলিয়ে উঠেছে সূর্যগড় প্রাসাদ। করণ জোহর, শহীদ কাপুর আর তার স্ত্রী মীরা রাজপুত, আকাশ আম্বানি, শ্লোকা মেহেতা, মনীশ মালহোত্রাসহ আরও অনেকে সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের উৎসবে শামিল হয়েছেন। জানা গেছে, আজ রাত ৭ থেকে ৮টার মধ্যে সিদ্ধার্থ আর কিয়ারার বর–কনের বেশের ছবি প্রকাশ্যে আসবে। বিয়ের পর নব্য বিবাহিত জুটি উঠবেন সিদ্ধার্থের আরব সাগর মুখী বিলাসবহুল ফ্ল্যাটে। যার ইন্টিরিয়র করেছিলেন গৌরি খান। তবে এটা হতে চলেছে অস্থায়ী বাস। জুহুতে তাদের পছন্দের বাংলোর কাজ শেষ হলেই সেখানেই উঠবেন তারকা এই জুটি।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত