আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

শুধু ছবি নয়, পরস্পরের প্রতি শ্রদ্ধা উচ্ছ্বাস আর প্রেমের প্রতিচ্ছবি

শুধু ছবি নয়, পরস্পরের প্রতি শ্রদ্ধা উচ্ছ্বাস আর প্রেমের প্রতিচ্ছবি

শত গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে স্বামী-স্ত্রী হয়ে গেলেন বলিউড তারকা সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকালে পরিবার ও ঘনিষ্ঠজনের উপস্থিতিতে মালা বদল করেছেন তারা। রাজস্থানের জয়সালমেরে অবস্থিত সূর্যগড় প্রাসাদে জমকালো আয়োজনে বিয়ে করেছেন এই জুটি।

সাত পাকে বাঁধা পড়ার খবরটি নিশ্চিত হলেও অস্বস্তিটা রয়েই গেলো সিড-কিয়ারার ফলোয়ারদের মাঝে। কারণ, সত্যিকারের বর-কনের সাজে বর্ণীল ছবিগুলো তখনও অপ্রকাশ্য। প্রিয় তারকার বিয়ের সাজটা কেমন ছিলো, সেটা ছিলো সবার কাছে কাঙ্ক্ষিত। কিংবা বিয়ের আনুষ্ঠানিকতা শেষে এই দম্পতির বর্তাটাই বা কী- সেটি জানার জন্যেও উদগ্রীব ছিলো নেটিজেন।

অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটলো মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) ঠিক ১১টা ২০ মিনিটে। সিড-কিয়ারা দুজনেই একই সময়ে নিজ নিজ ফেসবুক পেজ ও ইনস্টাগ্রামে বিয়ের তিনটি ছবি প্রকাশ করলেন। যে তিনটি ছবিতে রয়েছে বিশেষ বার্তাও। প্রথম ছবিটি একে অপরের প্রতি হাতজোড় করে শ্রদ্ধা প্রদর্শন করছেন তারা। দ্বিতীয় ছবিতে দুজনের মুখেই উচ্ছ্বাসের হাসি। আর তৃতীয় ছবিতে চুমু!

এখানেই শেষ নয় দর্শকদের লম্বা অপেক্ষার প্রহর। ছবির ক্যাপশনে দুজনেই জুড়ে দিলেন একই সংলাপ, যার অর্থ অন্য উচ্চতায় নিয়ে গেছে দু’জনার এই মালাবদলের গল্পটিকে। কোট আনকোট প্রথম সংলাপটি হলো, ‘এবার স্থায়ীভাবে তুমি আমার হয়ে গেলে।’ এরপর তারা ভক্ত-শুভানুধ্যায়ীদের উদ্দেশ্যে বললেন, ‘আমাদের নতুন এই যাত্রাতে আপনাদের আপনাদের দোয়া ও ভালোবাসা প্রত্যাশা করছি।’

এদিকে মঙ্গলবার বিকালে বিয়ের আসরে অতিথিদের ফোন ব্যবহারে ছিলো নিষেধাজ্ঞা। তাই অন্য কারও মাধ্যমেও ছবি কিংবা ভিডিও ফুটেজ অন্তর্জালে ছড়াতে পারেনি। তবে গণমাধ্যমের বিভিন্ন সূত্রে সূর্যগড় প্রাসাদের সাজসজ্জা ও বারাতের চিত্র এসেছে আগেই। এর আগে সোমবার (৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে সিড-কিয়ারার রোকা ও চুড়া (হিন্দু ধর্মীয় আচার)। সেখানে তাদের দুই পরিবারের সদস্যই উপস্থিত ছিলেন। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাতেই হবে একটি রিসিপশন।

তবে আগামী ১২ ফেব্রুয়ারি বড় পরিসরে মুম্বাইতে হবে এই তারকা দম্পতির বিবাহোত্তর সংবর্ধনা। যেখানে হাজির থাকবেন বলিউডের তারকা সমাজ। এরপর দিল্লিতেও একটি পার্টি দেওয়ার পরিকল্পনা সাজিয়ে রেখেছেন তারা। জানা যায়, ২০১৮ সালে মুক্তি পাওয়া অ্যান্থলজি ফিল্ম ‘লাস্ট স্টোরিজ’র পার্টিতে প্রথমবার দেখা হয় সিদ্ধার্থ ও কিয়ারা আদভানির। এরপর ২০২০ সালে মুক্তি পাওয়া ‘শেরশাহ’ সিনেমায় জুটি বেঁধে কাজ করেন তারা। সেখান থেকেই প্রেমের সূত্রপাত। যা এখন বিয়ের মাধ্যমে পরিণতি পেলো।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত