আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

রাশমিকার পর মুম্বাইবাসী হলেন সামান্থাও

রাশমিকার পর মুম্বাইবাসী হলেন সামান্থাও

ভারতের দক্ষিণাঞ্চলের অভিনেত্রী রাশমিকা মান্দানা ও সামান্থা রুথ প্রভু। তবে নিজেদের যোগ্যতায় তারা গোটা ভারতেই পেয়েছেন পরিচিতি। বিশেষ করে হিন্দি সিনেমা-সিরিজে কাজ করে বলিউড পাড়ায় পাকা অবস্থান গড়েছেন।

কিন্তু সেই দক্ষিণ থেকে উত্তরের মুম্বাই যাওয়া-আসা করে আর কতদিন! তাই আরব সাগরের তীরেই বসতি গড়ে নিলেন তারা। ২০২১ সালের জুন মাসেই মুম্বাইতে নতুন অ্যাপার্টমেন্ট কেনেন রাশমিকা। এবার তার পথে হাঁটলেন সামান্থাও। জানা গেছে, সমুদ্রের কাছাকাছি একটি বহুতল ভবনে অ্যাপার্টমেন্ট কিনেছেন সামান্থা। যেখানে তিনটি বেডরুম রয়েছে। পছন্দের ঘরটি নিজের করে নিতে ১৫ কোটি রুপি খরচ করেছেন অভিনেত্রী।

সম্প্রতি সামান্থা তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। যেখানে সূর্যাস্তের রূপ দেখা যাচ্ছে। প্রথমে ধারণা করা হয়েছিলো, এটি কোনও পাঁচ তারকা হোটেলের কক্ষ থেকে তোলা। তবে পরে জানা যায়, এটি আসলে সামান্থার মুম্বাইতে কেনা নতুন অ্যাপার্টমেন্ট।

এদিকে সামান্থা বর্তমানে ব্যস্ত আছেন হলিউডের জনপ্রিয় সিরিজ ‘সিটাডেল’র অফিসিয়াল হিন্দি রিমেকের কাজে। যেটি নির্মাণ করছেন রাজ ও ডিকে। এতে সামান্থার সঙ্গে আছেন বরুণ ধাওয়ান। আগামীতে আরও কিছু বলিউড প্রজেক্টেও সামান্থার কাজের কথা রয়েছে। সে কারণে মুম্বাইতে দীর্ঘ সময় তার থাকা লাগবে। এজন্যই স্থায়ী ঠিকানা গড়ে নিলেন।

আগামী ১৭ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিলো সামান্থার নতুন ছবি ‘শকুন্তলা’। কিন্তু অজ্ঞাত কারণে মুক্তি স্থগিত করা হয়েছে। শিগগিরই নতুন তারিখ ঘোষণা করা হবে। গুনাশেখর নির্মিত এই তেলেগু ছবিতে সামান্থার সঙ্গে আছেন দেব মোহন।

সূত্র: নিউজ১৮




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত