আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

‘তোমার সঙ্গে আমার এই যাত্রা টিকে থাকুক’

‘তোমার সঙ্গে আমার এই যাত্রা টিকে থাকুক’

পেশাগত সম্পর্কের গণ্ডি পেরিয়ে তারা কাছাকাছি এসেছেন অনেক আগেই। কিন্তু এই ঘনিষ্ঠতার নাম কি বন্ধুত্ব? নাকি প্রেম? স্পষ্ট বাক্যে বলতে চান না কেউই। অথচ তাদের মধ্যকার রোম্যান্টিক বাক্যালাপ থেকে ছবি পোস্ট, এসব আদতে প্রেমের দিকেই ইঙ্গিত করে। বলা হচ্ছে ছোট পর্দার অভিনেতা শামীম হাসান সরকার ও অভিনেত্রী অহনা রহমানের কথা। কয়েক মাস ধরেই তাদের প্রেম গুঞ্জনে মুখর টিভি পাড়া থেকে নেট দুনিয়া। তারাও থেমে থেমে উসকে দিচ্ছেন সেই গুঞ্জনকে।

যেমনটা করলেন আজও। বুধবার (৮ ফেব্রুয়ারি) অহনার জন্মদিন। বিশেষ দিনে বিশেষ মানুষের (শামীম) কাছ থেকে শুভেচ্ছা আসবে না, তা কী করে হয়! মনের আবেগ ঢেলে ভালোবাসা জানিয়েছেন সরকার। অহনার সঙ্গে প্রথম যখন ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন, সেই মুহূর্তের চিত্র পোস্ট করেছেন শামীম। সঙ্গে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ‘আমি বিশ্বাস করি সব মানুষের সঠিক সময়ে সঠিক মানুষের সঙ্গে পরিচয় হয়।

আমি তোমার ভক্ত ছিলাম, এখনও আছি। কিন্তু আমার সৌভাগ্য আমি আমার যোগ্যতার কারণে তোমার পাশে দাঁড়িয়ে অভিনয় করার সুযোগ পেয়েছি, তোমার বন্ধু হতে পেরেছি। অভিনেত্রী হিসেবে এমনিতেই তোমার অভিনয়ে মুগ্ধ ছিলাম। মানুষ হিসেবে তোমার সঙ্গে পরিচিত হওয়ার পর আরও মুগ্ধ হয়ে যাই।’

প্রিয়তমার প্রশংসায় শামীম আরও বললেন, ‘তুমি দারুণ একটা মানুষ! সবার জন্য তোমার যে আন্তরিকতা এবং চিন্তাভাবনা, সেটা আমাকেও বদলাতে সাহায্য করেছে। আমি তোমার কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো। তোমার সঙ্গে আমার এই যাত্রা টিকে থাকুক। তুমি অনেক দীর্ঘজীবী হও, উজ্জ্বল নক্ষত্র হয়ে জ্বলে থাকো এই দোয়া করি। অনেক ভালোবাসি তোমাকে আমি। তোমার জন্য সবসময় শুভ কামনা।’

সবশেষে নিজেকে অহনার বন্ধু এবং ভক্ত বলে পরিচয় দিলেন শামীম হাসান সরকার। বলা প্রয়োজন, শামীম ও অহনা জুটি বেঁধে গত কয়েক মাসে দুই ডজনের বেশি নাটকে অভিনয় করেছেন। দেশের টিভি জগতে এমনটা আগে কোনও জুটির ক্ষেত্রেই দেখা যায়নি। অনেকের ধারণা, পর্দার রসায়নের পাশাপাশি তাদের বাস্তবের সম্পর্কই এতো কাজের হেতু।

অহনার সঙ্গে চমৎকার একটি সম্পর্ক রয়েছে বলে অকপটেই স্বীকার করেন শামীম। তবে সেটাকে ‘প্রেম’ নাম দিতে চান না। আগামীতে তা বিয়েতে গড়াবে কিনা, সেই সম্ভাবনা নিয়েও ধোঁয়াশা রেখেছেন তরুণ এ অভিনেতা। তবে পারিবারিক মহলে দুজনের পরিচয়-যাতায়াত রয়েছে, এটুকু নিশ্চিত করেছেন মাস দুয়েক আগেই।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত