আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

প্রভাস-কৃতির বিয়ের গুঞ্জন কি সত্যি

প্রভাস-কৃতির বিয়ের গুঞ্জন কি সত্যি

বলিউডে বিয়ের আমেজ। গত মঙ্গলবারই (৭ ফেব্রুয়ারি) বিয়ে করেছেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। জয়সালমেরে রাজকীয় আয়োজনে মালা বদল সেরে তারা ফিরে এসেছেন মুম্বাইতে, নিজ আবাসনে। এরই মধ্যে আরেকটি বিয়ের গুঞ্জনে মুখর ভারতীয় সিনে অঙ্গন। শোনা যাচ্ছে, শিগগিরই বিবাহবন্ধনে আবদ্ধ হবেন দক্ষিণী সুপারস্টার প্রভাস ও বলিউডের কৃতি স্যানন।

গুঞ্জনের শুরুটা বেশ কিছুদিন আগেই। ‘ভেড়িয়া’ সিনেমার প্রচারে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন অভিনেতা বরুণ ধাওয়ান। এই ছবিতে তার সহশিল্পী কৃতি স্যানন। সেখানে বরুণের কাছে জানতে চাওয়া হয়, তার উইশ লিস্টে কেন কৃতির নাম নেই। জবাবে বরুণ বলেছিলেন, ‘কৃতির নাম নিইনি কারণ তার নামটি অন্য হৃদয়ে লেখা হয়ে গেছে। ওই মানুষটা মুম্বাইতে নেই, বর্তমানে দীপিকা পাড়ুকোনের সঙ্গে শুটিং করছেন।’

এই ফাঁকে জানা জরুরি, প্রভাস ও দীপিকাই ওই সময়ে শুটিংয়ে ব্যস্ত ছিলেন। তারা জুটি বেঁধে কাজ করছেন ‘প্রজেক্ট কে’ নামের একটি সিনেমায়। তাই বরুণের ইঙ্গিত যে প্রভাসের দিকেই ছিলো, তা স্পষ্ট। ফলে মুহূর্তেই গণমাধ্যমগুলো প্রভাস-কৃতির সম্পর্কের খবরে সয়লাব হয়ে যায়।

বিলম্ব না করেই অবশ্য প্রতিক্রিয়া দিয়েছিলেন কৃতি। সোশ্যাল হ্যান্ডেলে অভিনেত্রী বলেছিলেন, ‘এটা প্রেম নয়, প্রচারণাও নয়। আমাদের ভেড়িয়া (বরুণ ধাওয়ান) অনুষ্ঠানে কিছুটা জংলি হয়ে উঠেছিলো। এবং তার মজাটা কিছু অদ্ভুত গুঞ্জন সৃষ্টি করেছে। এসব গুঞ্জন একেবারেই ভিত্তিহীন।’

এদিকে গত ৫ ফেব্রুয়ারি ভারতের দক্ষিণাঞ্চলের সিনে সমালোচক ওমর সান্ধু টুইট করেন, ‘আগামী সপ্তাহেই মালদ্বীপে আংটি বদল করবেন প্রভাস ও কৃতি। তাদের জন্য খুব আনন্দিত।’ এরপর ফের প্রভাস-কৃতির সম্পর্ক-বিয়ের গুঞ্জন জোরালো হয়েছে। আসলেই কি তারা এমন সম্পর্কে রয়েছেন কিংবা শিগগিরই বিয়ের পিঁড়িতে বসবেন? এ বিষয়ে প্রভাসের এক ঘনিষ্ঠ ব্যক্তি বলেছেন, ‘তারা (প্রভাস ও কৃতি) শুধুই বন্ধু। তাদের বাগদানের গুঞ্জনটি সত্যি নয়।’ যদিও প্রভাস ও কৃতি দুজনেই বিষয়টি নিয়ে নীরবতা পালন করছেন।

উল্লেখ্য, প্রভাস-কৃতি প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন ‘আদিপুরুষ’ সিনেমায়। ওম রাউত নির্মিত এই ছবি নির্মিত হয়েছে প্রায় ৫০০ কোটি রুপি বাজেটে। যদিও এর টিজার প্রকাশের পর তীব্র সমালোচনার শিকার হয়েছিলো দুর্বল নির্মাণের কারণে। আগামী ১৬ জুন ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সূত্র: এনডিটিভি

শেয়ার করুন

পাঠকের মতামত