আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

বুকের ভিতর আগুন ওয়েব সিরিজ নির্মাণ বন্ধে থানায় জিডি

বুকের ভিতর আগুন ওয়েব সিরিজ নির্মাণ বন্ধে থানায় জিডি

প্রয়াত নায়ক সালমান শাহের মৃত্যু রহস্য নিয়ে নির্মিত ওয়েব সিরিজ ‘বুকের ভিতর আগুন’ নির্মাণ বন্ধ চেয়ে থানায় জিডি করেছেন সালমান শাহের মামা আলমগীর কুমকুম। বুধবার সিলেটের কোতোয়ালি মডেল থানায় তিনি এই জিডি করেন।

এর আগে ৬ ফেব্রুয়ারি ওয়েব সিরিজ ‘বুকের ভিতর আগুন’ নির্মাণ বন্ধের দাবিতে সালমান শাহ’র মামা আলমগীর কুমকুম সিলেট জজ কোর্টের আইনজীবী মোহাম্মদ মইনুল ইসলামের মাধ্যমে নির্মাতা অংশুকে একটি লিগ্যাল নোটিশ পাঠান। ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের জন্য তানিম রহমান অংশু এটি নির্মাণ করছেন। যা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মিডিয়ায় প্রচার করা হচ্ছে।

জিডিতে বলা হয়, আমার ভাগনে সালমান শাহ’কে মৃত অবস্থায় তার বাসায় পাওয়া যায়। তার মৃত্যু রহস্য নিয়ে মামলা এখনো চলমান রয়েছে। তাই আমি এ ধরনের ওয়েব সিরিজ তৈরিতে লিগ্যাল নোটিশ প্রেরণ করেছি। তার রহস্যজনক মৃত্যুকে একটি মহল ভিন্নভাবে প্রবাহিত করার উদ্দেশ্যে আত্মহত্যা বলে প্রচার করছে।

এ বিষয়ে সালমান শাহের মা নীলা চৌধুরী লন্ডন থেকে ফোনে গণমাধ্যমকে জানান, তিনি ‘বুকের ভিতর আগুন’ ওয়েব সিরিজটি নির্মাণ বন্ধ চান। সালমান শাহের মৃত্যু রহস্য নিয়ে একটি ওয়েব সিরিজ নির্মাণ হচ্ছে এমন খবর পাওয়ার পর থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন। এ ওয়েব সিরিজ নির্মাণ পুরো ঘটনাকে ভিন্ন খাতে নিতে করা হচ্ছে। এ ঘটনার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যেন ওয়েব সিরিজটি নির্মাণ না হয়।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত