আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

নিজের কষ্ট ও সন্তুষ্টির কারণ জানালেন জাহ্নবী কাপুর

নিজের কষ্ট ও সন্তুষ্টির কারণ জানালেন জাহ্নবী কাপুর

বাণিজ্যিক সাফল্য উল্লেখযোগ্য না হলেও শেষ দুটি ছবিতে প্রশংসা কুড়িয়েছেন জাহ্নবী কাপুর। ‘গুডলাক জেরি’ ও ‘মিলি’ নামের সিনেমা দুটিতে নিজেকে ভেঙেছেন তিনি। চরিত্রের গভীরে প্রবেশ করে মুগ্ধতা ছড়িয়েছেন দর্শকমনে। বুঝিয়ে দিয়েছেন, কেবল পারিবারিক প্রভাব-প্রতিপত্তি নয়, নিজের গুণেই তিনি লম্বা পথ ছুটবেন।

কিন্তু নিন্দুকের মুখ তো আর বন্ধ থাকে না। নিন্দা, সমালোচনা হরহামেশাই তেড়ে আসে। বলা হয়, নেপোটিজম বা স্বজনপ্রীতির সুবাদে বলিউডে কাজ করছেন জাহ্নবী। এতটা পথ পেরিয়ে এসেও যখন এসব কটাক্ষ শুনতে হয়, তখন কষ্টই লাগে এ তরুণ অভিনেত্রীর।

তার ভাষ্য, “এটা সত্যিই খুব কষ্টের, যখন আপনি নিজের সর্বোচ্চ শ্রম ঢেলে দিচ্ছেন কাজে, ঘাম-রক্ত ঝরাচ্ছেন কিংবা মানসিক ট্রমার মধ্য দিয়ে যাচ্ছেন, অথচ কিছু অজ্ঞাত লোক বলে দিচ্ছে, ‘অভিনয় তো পারো না, তাহলে কেন করো? নেপোটিজমের সন্তান!’ এভাবেই এক মুহূর্তের মধ্যে তারা আপনাকে নিচে নামিয়ে ফেলে!”

নিন্দুকদের নিয়ে সাধারণত কথা বলেন না জাহ্নবী। বরং নিজের অবস্থান নিয়েই তার সন্তুষ্টি। বললেন, ‘আমার শক্তি এবং দুর্বলতা আমি জানি। কোন কাজটি ভালো করেছি, কোনটি করতে পারিনি, এটা আমি বুঝি। অহংকারী শোনাবে যদিও, তবু বলি, আমি এটাও জানি যে, কখন আমি উন্নতি করেছি আর নিজের সবটুকু চেষ্টা দিয়েছি।

আমার মনে হয়, শেষ দুটি ছবির মাধ্যমে আমি অন্তত এটুকু প্রতিষ্ঠা করতে পেরেছি যে, অভিনয়শিল্পী হিসেবে আমার কিছু দেওয়ার আছে।’ গঠনমূলক সমালোচনা ও পরামর্শকে আনন্দচিত্তে গ্রহণ করেন জাহ্নবী। তার মতে, “যখন কেউ বলে, ‘আপনি মিলিতে ভালো করেছেন, তবে অন্য ছবিতে আরেকটু ভালো করতে পারেন’; আমি তাকে সম্মান জানাই।”

উল্লেখ্য, প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী ও প্রযোজক বনি কাপুরের কন্যা জাহ্নবী। ২০১৮ সালে ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে তিনি বলিউডে আত্মপ্রকাশ করেছেন। বর্তমানে তার হাতে ‘বাওয়াল’ ও ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ ছবি দুটি রয়েছে।

সূত্র: এনডিটিভি



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত