আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

একসঙ্গে শাহরুখ-বিজয়, বাজেট ১১০০ কোটি টাকা!

একসঙ্গে শাহরুখ-বিজয়, বাজেট ১১০০ কোটি টাকা!

শাহরুখ খান ও থালাপতি বিজয়, দুই ইন্ডাস্ট্রির দুই রাজা। একজন বলিউড বাদশাহ, আরেকজন তামিলের শীর্ষ তারকা। নিজ নিজ ভুবনে তাদের জনপ্রিয়তার আকাশ কতখানি বিস্তৃত, তা সিনেপ্রেমীদের জানা। এমন দুই তারকাকে যদি এক সিনেমায় দেখা যায়, কেমন হবে?

হ্যাঁ, এমনটাই শোনা যাচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলো থেকে। একটি সায়েন্স ফিকশন সিনেমায় একসঙ্গে অভিনয় করতে পারেন শাহরুখ ও বিজয়। গুঞ্জন যদি সত্যি হয়, তাহলে নিঃসন্দেহে ভারতীয় সিনেমার সবচেয়ে বড় চমক হতে চলেছে এটি।

সিনেমাটি পরিচালনা করবেন এস শঙ্কর। যিনি বিগ বাজেটের ছবি বানানোর জন্য বিখ্যাত। ‘রোবট’ কিংবা ‘২.০’র মতো মেগাফিল্ম তার হাতেই তৈরি। এবার তিনি নিজেকেই ছাড়িয়ে যাওয়ার পরিকল্পনা করছেন। শাহরুখ ও বিজয়কে নিয়ে একটি সিনেমা বানাতে চান তিনি।

এক্ষেত্রে সবচেয়ে বাধা দুই তারকার শিডিউল ফাঁকা পাওয়া এবং চিত্রনাট্য পছন্দ হওয়া। একদিকে শাহরুখের হাতে ‘জাওয়ান’, ‘ডানকি’ নামের দুটি নতুন সিনেমার কাজ। আবার বিজয় ব্যস্ত লোকেশ কানাগরাজের ‘লিও-ব্লাডি সুইট’ প্রজেক্টে। ফলে তাদেরকে একসঙ্গে পাওয়া বেশ কঠিনই বটে।

শোনা যাচ্ছে, এই সিনেমার বাজেট হবে প্রায় ৯০০ কোটি রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ১৪১ কোটি টাকারও বেশি। বলা বাহুল্য, এতো বেশি বাজেটে এর আগে ভারতে কোনও সিনেমা নির্মিত হয়নি। তবে শাহরুখ ও বিজয়কে যদি একত্রে হাজির করা যায়, তাহলে বাজেট তুলে আনা খুব বেশি কঠিন হবে না বলেই ধারণা বিশ্লেষকদের। যদিও এখনও সিনেমাটি একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে। আপাতত শঙ্কর ব্যস্ত আছেন তার ‘আরসি ১৫’ ও ‘ইন্ডিয়ান ২’ সিনেমা নির্মাণে। সেগুলোর পরই বিগ বাজেট ফিল্মটি নিয়ে এগোবেন তিনি।

বলা প্রয়োজন, শাহরুখ খান ও থালাপতি বিজয়ের মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে। তামিল ইন্ডাস্ট্রির একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গিয়ে বিজয়ের ভূয়সী প্রশংসা করেছিলেন এসআরকে। আবার বিজয়ের কাছেও শাহরুখ প্রিয় তারকা। এদিকে শোনা যাচ্ছে, শাহরুখের নতুন সিনেমা ‘জাওয়ান’-এ একটি অতিথি চরিত্রে দেখা যাবে বিজয়কে। যেটি নির্মাণ করছেন তামিল নির্মাতা অ্যাটলি কুমার। এতে শাহরুখের নায়িকা দক্ষিণী লেডি সুপারস্টার খ্যাত নয়নতারা।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত