আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

আমি মানসিকভাবে ভেঙে পড়েছি: প্রভা

আমি মানসিকভাবে ভেঙে পড়েছি: প্রভা

শোবিজ থেকে নিজেকে প্রায় গুটিয়ে নিয়েছেন সাদিয়া জাহান প্রভা। একটা সময় তার দারুণ ব্যস্ততা ছিলো নাটক পাড়ায়। নিয়মিত কাজে নিজে যেমন মুখর থাকতেন, মাতিয়ে রাখতেন ভক্তদের। তবে নানা কারণে সেই পথ আর মসৃণ থাকেনি।

অনেকদিন ধরেই নাটকে অনিয়মিত প্রভা। এখন তিনি নিজেকে আর পরিবারকে নিয়েই ডুবে আছেন। ঘুরে বেড়ান দেশ-বিদেশে। আর সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেন প্রিয় মুহূর্তগুলো। কিন্তু শুক্রবার (১০ ফেব্রুয়ারি) প্রভার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পাওয়া গেলো একটি ব্যতিক্রম পোস্ট। যেখানে অভিনেত্রী জানিয়েছেন, তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। তার এই মানসিক যন্ত্রণার কারণ ভুয়া টিকটক অ্যাকাউন্ট। প্রভার দাবি, টিকটকে তিন কোনও অ্যাকাউন্ট পরিচালনা করেন না। যতগুলো প্রোফাইল রয়েছে, সবগুলো ভুয়া। তাই এগুলো মুছে দেওয়ার জন্য সবার সহযোগিতাও চাইলেন তিনি।

একটি ভুয়া অ্যাকাউন্টের স্ক্রিনশট পোস্ট করে প্রভা বলেছেন, ‘আমি আপনাদের কাছে আজকে একটা সাহায্য চাইবো। টিকটক প্লাটফর্মে আমার কোনও আইডি নাই। ইতোমধ্যে যারা যারা ভেবেছেন যে, এটা আমার বা আমার নাম করে যে সকল টিকটক আইডি আপনারা ফলো দিয়ে রেখেছেন, সেগুলো কোনোটাই আমার না। তাই আপনারা যদি সত্যিকারে আমার ভালো চান, শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন, তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই আইডিগুলোতে রিপোর্ট করে চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য সাহায্য করবেন।’

প্রভার ভাষ্য, ‘এটা আমার জন্য অনেক বড় ট্রমা। আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। কারণ যে মানুষগুলো এই আইডিগুলো ব্যবহার করছে, তাদের কোনও সৎ উদ্দেশ্য নেই। বরং এদের অসৎ উদ্দেশ্য। এরা খুব দৃষ্টিকটুভাবে আমাকে দেখানোর চেষ্টা করে। যেটা আমার উদ্দেশ্য নয়। আপনারা আমাকে সাহায্য করুন, আমি মানসিকভাবে খুব ভেঙে পড়েছি। আমার উদ্দেশ্য কখনোই এত দৃষ্টিকটু হয়ে আপনাদের কাছে নিজেকে প্রদর্শন করা না। আশা করি আপনারা আমার এই অনুরোধটা রাখবেন, এই আইডিগুলো বন্ধ করার ব্যবস্থা করবেন।’

প্রভার এই পোস্টে অনেকেই তাকে বিষয়টি সমাধানের জন্য পরামর্শ দিয়েছেন। প্রভাও তাদের মন্তব্যে সাড়া দিয়ে বোঝার চেষ্টা করছেন পন্থাগুলো। এদিকে কিছুদিন ধরে থাইল্যান্ডে ভ্রমণ করছেন প্রভা। ইনস্টাগ্রামে সেখানে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি শেয়ার দিচ্ছেন অভিনেত্রী। এর আগে গেলো বছরের শেষ দিকে তিনি নেপাল থেকে ঘুরে এসেছিলেন।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত