আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

সংসদ অধিবেশন ছেড়ে বিদেশ ভ্রমণ, বিতর্কে মিমি!

সংসদ অধিবেশন ছেড়ে বিদেশ ভ্রমণ, বিতর্কে মিমি!

একদিকে অভিনেত্রী, অন্যদিকে সংসদ সদস্য; এছাড়া ব্যক্তিগত জীবন তো রয়েছেই। সবমিলে নিজেকে সামলে নেওয়া একটু কঠিনই হয় টলিউড তারকা মিমি চক্রবর্তীর জন্য। তবে এই কঠিনকেই ভালোবেসে আসছেন প্রায় চার বছর ধরে।

প্রাপ্তির খাতায় যেমন প্রশংসাবাক্য লিপিবদ্ধ হয়েছে, তেমনি লাল দাগে চিহ্নিত হয়েছে বিতর্ক-সমালোচনাও। তবে ‘পাছে লোকে কী বলে’ এই ভাবনায় মোটেও ডুব দেননি তিনি। তাই নিজের নিয়মেই চলছেন পথ।

শনিবার (১১ ফেব্রুয়ারি) মিমির জন্মদিন। জীবনের ৩৪ বসন্তে পা দিলেন তিনি। করোনার কারণে গত বছরের জন্মদিন সেভাবে উদযাপন করতে পারেননি। এবার মুক্ত বিহঙ্গের মতো ছুটে গেলেন প্রেমের শহর প্যারিসে। আইফেল টাওয়ারের সঙ্গে ক্যামেরাবন্দি হয়েই জন্মদিনটা ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেছেন। সহকর্মী থেকে ভক্ত, সকলেই তাকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন।

কিন্তু নিন্দাও যে কম জুটলো না! জনপ্রতিনিধি বলে কথা! গত ৩১ জানুয়ারি ভারতের সংসদে শুরু হয়েছে গুরুত্বপূর্ণ বাজেট অধিবেশন। সেখানে হাজির না থেকে মিমি প্যারিসে ঘুরে বেড়াচ্ছেন। এটা মানতে পারছেন না অনেকে। কেউ বলেছেন, ‘পার্লামেন্ট ছেড়ে বিশ্বভ্রমণ, আর ইনি নাকি যাদবপুরের প্রতিনিধি! ছিঃ!’ আরেকজনের মন্তব্য, ‘পার্লামেন্ট অধিবেশন চলাকালীন আপনি ছুটিতে? আশ্চর্য!’

জানা গেছে, বাজেট অধিবেশনের দ্বিতীয় দিন অর্থাৎ ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করেছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সেদিন বাবা-মাকে সঙ্গে নিয়ে সংসদে উপস্থিত ছিলেন মিমি চক্রবর্তী। সেই ছবি নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেছিলেন অভিনেত্রী। তবে জনপ্রতিনিধি হিসেবে অধিবেশনের পরবর্তী দিনগুলোতেও তার হাজির থাকা উচিত ছিলো বলে মনে করছেন অনুসারীরা।

মিমিকে সর্বশেষ দেখা গেছে গেলো ২ ডিসেম্বর মুক্তি পাওয়া ‘খেলা যখন’ সিনেমায়। অরিন্দম শীলের নির্মাণে এতে তার সঙ্গে অভিনয় করেছেন অর্জুন চক্রবর্তী। উল্লেখ্য, ২০১৯ সালে থেকে ভারতের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের যাদবপুর থেকে জয়লাভ করেন মিমি। তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে এখনও তিনি এই দায়িত্ব পালন করছেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত