আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

ঠোঁট সার্জারির পর ছবি শেয়ার করে হয়েছেন বিদ্রূপের শিকার

ঠোঁট সার্জারির পর ছবি শেয়ার করে হয়েছেন বিদ্রূপের শিকার

ঠোঁট সার্জারি করা নিয়ে অনেক তারকাই বিদ্রূপের শিকার হয়ে থাকেন। এই তালিকায় এবার দেখা গেল ভারতের জনপ্রিয় গায়িকা মোনালি ঠাকুরকে। সম্প্রতি একটি রিয়ালিটি শো-এর বিচারকের দায়িত্ব পালন করছেন এই গায়িকা। এই সেটে ক্যামেরার সামনে হাজির হন বিভিন্ন রকম সাজে। সেট থেকেই একটি সেলফি তুলে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেন তিনি।

কপালে টিপ, ঠোঁটে গাঢ় লিপস্টিক, সঙ্গে মানানসই পোশাকে নিজেকে সাজিয়েছিলেন মোনালি। সেই ছবি পোস্ট করতে না করতেই নেতিবাচক মন্তব্যে ভরে উঠেছে তার ইনস্টাগ্রাম। মোনালি ঠাকুরের এই ছবি দেখে অনেকে ভাবছেন, ঠোঁটে অস্ত্রোপচার করেছেন এই সংগীতশিল্পী। নেতিবাচক মন্তব্য সে জন্যই। কেউ লিখেছেন, আনফলো করতে বাধ্য হলাম। কারো মন্তব্য, মুখে কি সার্জারি করিয়েছেন, না কি শুধুই মেকআপ? একজন লিখেছেন, আপনার নাকে কী হয়েছে?

একজন লিখেছেন, মানুষ নিজেকে নিয়ে কখনো সন্তুষ্ট হয় না, এটা তার প্রমাণ ম্যাডাম। আরেকজন লিখেছেন, একটা সময় কত সুন্দর ছিল, যা ঈশ্বর প্রদত্ত। কিন্তু ডাক্তার প্রদত্ত জিনিস কেমন বিচ্ছিরি দেখাচ্ছে। আগে যেমন গলা ছিল তেমনি সুন্দরী ছিল। আহা সেকাল। অর্থাৎ ভক্তরা মোনালির এই পরিবর্তনে মোটেও সুখী বা খুশি নন। তারা মোনালির এই পরিবর্তন কোনোভাবেই মানতে পারছেন না।

এসব মন্তব্যের কোনো জবাবই দেননি তিনি। বিদেশে বিয়ে করে সেখানেই স্থায়ী ঠিকানা তার। তবে বর্তমানে কাজের জন্য ভারতেই রয়েছেন মোনালি। ভারতীয় সংগীত জগতের বেশ পরিচিত একজন প্লেব্যাক সিঙ্গার মোনালি ঠাকুর। ‘সাবার লু’ থেকে ‘মোহ কি ধাগে’ কিংবা ‘তুনে মারি এন্ট্রি’ এমনই একাধিক গান রয়েছে গায়িকার হিট লিস্টে।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত