আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

‘বিগ বস’ জিতলেন এমসি স্ট্যান, পুরস্কারে যা পেলেন

‘বিগ বস’ জিতলেন এমসি স্ট্যান, পুরস্কারে যা পেলেন

ভারতের অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’র ১৬তম সিজন শেষ হয়েছে। রবিবার (১২ ফেব্রুয়ারি) ঘোষণা করা হয়েছে এর শিরোপাজয়ীর নাম। তিনি এমসি স্ট্যান। র‍্যাপার হিসেবে নাম কামিয়েছেন। এবার ‘বিগ বস’ জয় করে পেলেন বড় খ্যাতি। টানা চারমাসের নানা নাটকীয় লড়াই শেষে ১৬ জন প্রতিযোগীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন স্ট্যান। তবে চূড়ান্ত পর্বে জায়গা পেয়েছিলেন। তারা হলেন এমসি স্ট্যান, শিব ঠাকরে, প্রিয়াঙ্কা চাহার, জলে শালিন ভানোত ও অর্চনা গৌতম।

এবারের আসরে প্রথম রানারআপ হয়েছেন শিব ঠাকরে। আর তৃতীয় স্থান অর্জন করেছেন প্রিয়াঙ্কা চাহার চৌধুরী। বিজয়ী হিসেবে এমসি স্ট্যান পেয়েছেন ৩১ লাখ ৮০ হাজার রুপি। সেই সঙ্গে একটি নতুন গাড়ি ও একটি ট্রফি তুলে দেওয়া হয়েছে তার হাতে।

শিরোপা জিতে আনন্দচিত্তে উদযাপন করছেন এমসি স্ট্যান। সোমবার (১৩ ফেব্রুয়ারি) সালমান খানের সঙ্গে শিরোপা হাতে নিয়ে ছবি পোস্ট করেছেন তিনি। সঙ্গে বলেছেন, ‘আমরা ইতিহাস তৈরি করেছি। পুরোটা সময় জুড়ে আমি সত্য ছিলাম। আমার মায়ের স্বপ্ন পূরণ হয়েছে। পি-টাউনে (পুনে শহর- স্ট্যানের জন্মস্থান) ট্রফি এসে গেছে, যারা যারা ভালোবাসা দেখিয়েছেন, তাদের সবাই এর ভাগীদার।’

এদিকে ফলাফল ঘোষণার পর ক্ষোভ প্রকাশ করেছেন প্রিয়াঙ্কা চাহারের ভক্তরা। তাদের দাবি, এতে পক্ষপাতিত্ব করা হয়েছে। তারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট ও কমেন্টের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন।

বলা জরুরি, ‘বিগ বস’ সঞ্চালনা করেন বলিউড ভাইজান সালমান খান। তবে মাঝে তিনি অসুস্থ থাকায় কয়েক পর্ব সঞ্চালনা করেছিলেন নির্মাতা-প্রযোজক করন জোহর। গত বছরের ১ অক্টোবর শুরু হয়েছিলো এই ১৬তম সিজন। গ্র্যান্ড ফিনালের মঞ্চে অতিথি হিসেবে ছিলেন সানি দেওল ও আমিশা প্যাটেল। এছাড়া মঞ্চে সালমানকে সঙ্গ দিয়েছেন ভারতী সিং ও কৃষ্ণা অভিষেক।

সূত্র: হিন্দুস্তান টাইমস


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত