আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

শাহরুখের ‘জাওয়ান’-এ নতুন চমক আল্লু অর্জুন!

শাহরুখের ‘জাওয়ান’-এ নতুন চমক আল্লু অর্জুন!

চার বছরের অপেক্ষা পেরিয়ে বলিউডে নিজের রাজত্ব দখলে নিয়েছেন শাহরুখ খান। ‘পাঠান’ সিনেমা দিয়ে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। এটিই এখন বলিউডের ইতিহাসে সর্বোচ্চ আয়কারী হিন্দি ছবি। চমকের শেষ এখানেই নয়। শাহরুখের হাতে থাকা আরও দুটি সিনেমা নিয়েও দর্শকমনে রয়েছেন তুমুল আগ্রহ।

এর মধ্যে একটি হলো ‘জাওয়ান’। যেটা নির্মাণ করছেন দক্ষিণী সিনেমার সফল পরিচালক অ্যাটলি কুমার। এই ছবির একটি টিজার ইতোপূর্বে প্রকাশ হয়েছে। আর তাতে শাহরুখের লুক দেখে বিস্মিত হয়েছে ভক্তরা। ‘জাওয়ান’-এ শাহরুখের নায়িকা দক্ষিণের তারকা নয়নতারা। ভিলেন হিসেবে থাকছেন তুখোড় অভিনেতা বিজয় সেথুপতি। এছাড়া বিশেষ চরিত্রে হাজির হবেন তামিল সুপারস্টার থালাপতি বিজয়।

এসব খবর মোটামুটি পুরনো। তবে নতুন খবর হলো, শুধু থালাপতি নয়, সিনেমাটিতে অতিথি চরিত্রে থাকছেন তেলেগু সুপারস্টার আল্লু অর্জুনও। যদিও এখনও চূড়ান্ত ঘোষণা আসেনি। তবে জোর গুঞ্জন, ‘জাওয়ান’-এ ক্যামিওর জন্য আল্লুকে প্রস্তাব দেওয়া হয়েছে। আর তিনিও সবুজ সংকেত দিয়েছেন। সব ঠিক থাকলে একই পর্দায় শাহরুখের সঙ্গে দেখা যাবে থালাপতি বিজয়, বিজয় সেথুপতি ও আল্লু অর্জুনের মতো তারকাকে।

‘জাওয়ান’ নির্মিত হচ্ছে প্যান ইন্ডিয়ান ফিল্ম হিসেবে। এটি হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, মালায়লাম বিভিন্ন ভাষায় মুক্তি পাবে। ছবিটির ব্যাকগ্রাউন্ড মিউজিক করছেন দক্ষিণী সিনেমার এই সময়ের আলোচিত সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর।ছবিটির বিভিন্ন চরিত্রে আরও দেখা যাবে ‘দ্য ফ্যামিলি ম্যান’ খ্যাত প্রিয়ামনি, ‘দঙ্গল’ খ্যাত সানিয়া মালহোত্রা, কমেডি তারকা সুনিল গ্রোভারকে। প্রায় ২০০ কোটি রুপি বাজেটে নির্মিত হচ্ছে এটি। আগামী ২ জুন মুক্তি পাবে ছবিটি।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত