আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

প্রথম ভ্যালেন্টাইন উপহার ‘প্লাস্টিকের কানের দুল’!

প্রথম ভ্যালেন্টাইন উপহার ‘প্লাস্টিকের কানের দুল’!

বিনোদন জগতে যদি ভালোবাসার অনন্য উদাহরণ খোঁজা হয়, তাহলে শাহরুখ খান ও গৌরী খানের নাম আসবে প্রথম দিকেই। তাদের প্রেম শুরু হয়েছিলো, যখন শাহরুখ নিতান্ত সাধারণ এক যুবক ছিলেন। এরপর নানা কাঠখড় পুড়িয়ে পেয়েছেন সফলতার দেখা। হয়েছেন বলিউডের বেতাজ বাদশাহ। কিন্তু গৌরীর সঙ্গে তার ভালোবাসার নদীতে ভাটা পড়েনি এতটুকু। তাই বলিউডপ্রেমীদের কাছে তারা আদর্শ দম্পতি।

শাহরুখ-গৌরীর সম্পর্কের নানান ঘটনা ভক্তদের জানা। এবার অভিনেতা জানালেন, প্রথম ভ্যালেন্টাইনে প্রেমিকা-স্ত্রীকে কী উপহার দিয়েছিলেন। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ভালোবাসা দিবস উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এসআরকে। এক ভক্ত জানতে চান, সম্পর্কের প্রথম ভ্যালেন্টাইনে গৌরীকে কী উপহার দিয়েছিলেন। জবাবে শাহরুখ বলেন, ‘এটা তো প্রায় ৩৪ বছর হয়ে গেছে, তাই না? যদি ঠিকঠাক মনে করতে পারি, আমার মনে হয় এটি গোলাপি রঙের এক জোড়া প্লাস্টিকের কানের দুল ছিলো।’

দিল্লিতে থাকতেই গৌরীর সঙ্গে শাহরুখের পরিচয় ঘটে। ১৯৮৪ সালে এক বন্ধুর পার্টিতে তাদের প্রথম দেখা হয়। তখন শাহরুখের বয়স ১৮ আর গৌরী ১৪ বছরের কিশোরী। পরিচয়ের পর তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে, শুরু হয় তুমুল প্রেম। প্রেমিক হিসেবে শাহরুখ একটু বেশি অধিকার খাটাতে চাইতেন। যা গৌরীর পছন্দ ছিলো না। তাই তিনি সম্পর্ক ভাঙতে চেয়েছিলেন। এজন্য রাগ করে দিল্লি থেকে মুম্বাইতে চলে আসেন। কিন্তু হাল ছাড়লেন না শাহরুখ। প্রেমিকার পিছু পিছু তিনিও চলে আসেন মুম্বাই এবং সমুদ্র সৈকতগুলোতে তাকে খুঁজতে থাকেন।

কয়েকটি সৈকতে খোঁজার পর আচমকা গৌরীর আওয়াজ শুনতে পান। তাকে উদ্দেশ্য করে গৌরীর প্রশ্ন ছিলো, ‘তুমি এখানে কী করছো?’ এরপর? আর রাগ-ক্ষোভ নয়, কল্পনার মতো এক সম্পর্কের সূচনা হয়েছিলো। ১৯৯১ সালের ২৫ অক্টোবর বিয়ে করেন শাহরুখ ও গৌরী। বর্তমানে তাদের সংসার আলো করে আছে দুই ছেলে আরিয়ান, আব্রাম ও এক কন্যা সুহানা।

শাহরুখ-গৌরীর সম্পর্কের আরও একটি মজার ঘটনা এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শেয়ার করেছিলেন অভিনেতা। বিয়ের পর স্ত্রীকে কথা দিয়েছিলেন হানিমুনে প্যারিস নিয়ে যাবেন। কিন্তু অর্থ ও সময়ের অভাবে পারেননি। একদা শাহরুখের শুটিং লোকেশন ঠিক হয় পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে। প্যারিসের কথা বলে সেখানেই গৌরীকে নিয়ে যান বাদশাহ।

প্রায় শূন্য পকেটে ঘুরে বেড়ানো এক যুবকের হাত ধরেছিলেন গৌরী। বিশ্বাসে ভর দিয়ে সেই হাত আর ছাড়েননি। এখন তাদের জীবনে অপ্রাপ্তি বলে কিছুই নেই। তাই ভালোবাসায় জিতে যাওয়া দম্পতির কথা উঠলেই উৎকৃষ্ট উদাহরণ হয়ে ধরা দেন শাহরুখ-গৌরী।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও ইন্ডিয়া টুডে


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত