আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

মারা গেছেন বলিউড অভিনেতা জাভেদ খান

মারা গেছেন বলিউড অভিনেতা জাভেদ খান

মারা গেছেন বলিউড অভিনেতা জাভেদ খান অমরোহী। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন এই অভিনেতা। মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই ৭৪ বছর বয়সী এই অভিনেতা। অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু অখিলেশ মিত্র তাঁর মৃত্যুসংবাদ জানান। মঙ্গলবার সন্ধ্যায় মুম্বাইয়ের ওশিওয়ারা কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে।

পরিচালক রমেশ তলওয়ার জানান, প্রায় এক বছর ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন জাভেদ খান। বিছানায় শয্যাশায়ী ছিলেন। কয়েক দিন আগে তাঁর অবস্থার অবনতি হলে মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় জাভেদকে। জাভেদের দুটো ফুসফুসই কাজ করা বন্ধ করে দেয়। এরপর মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জাভেদ খান অমরোহীর অভিনয়–ক্যারিয়ার প্রায় ৫০ বছরের। দীর্ঘ এই ক্যারিয়ারে ১৫০টির বেশি সিনেমায় তিনি অভিনয় করেছেন। তাঁর অভিনয় সবার কাছেই ছিল প্রশংসিত। বলিউডের তিন খানের সঙ্গেই কাজ করেছেন তিনি। আমির খানের ‘লাগান’, শাহরুখ খানের ‘চাক দে ইন্ডিয়া’, সালমান খানের ‘আন্দাজ আপনা আপনা’র মতো সিনেমায় তাঁকে অভিনয় করতে দেখা গেছে।

২০০১ সালে ‘লাগান’ সিনেমায় অসাধারণ অভিনয়ের জন্য অস্কার পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন জাভেদ। ‘চাক দে ইন্ডিয়া’ সিনেমায় জাভেদ খান অমরোহীর অভিনয় দর্শকদের বেশ পছন্দ হয়েছিল। সুখলালজি চরিত্রে অভিনয় করে ভূয়সী প্রশংসা কুড়িয়েছিলেন এই অভিনেতা। জনপ্রিয় অনেক পরিচালকের সঙ্গেই কাজ করেছেন জাভেদ খান। আশি ও নব্বইয়ের দশকের দিকে টেলিভিশনেও কাজ করেছেন এই অভিনেতা। ‘ইয়ে জো হ্যায় জিন্দেগি’, ‘নুক্কর’, ‘মির্জা গালিব’, ‘কুছ ভি হো সকতা হ্যায়’, ‘ঘর জামাই’, ‘পাউডার’, ‘কিরদার’, ‘বিষ্ণু পুরান’ ও ‘শক্তিমান’–এর মতো টেলিভিশন সিরিজে দেখা গিয়েছে তাঁকে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত