আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

আবারও ‘সিক্স প্যাক'- এ আসছেন জায়েদ খান

আবারও ‘সিক্স প্যাক'- এ আসছেন জায়েদ খান

ছবি: এলএবাংলাটাইমস

শিল্পী সমিতির নির্বাচন কেন্দ্র করে তুমুলভাবে আলোচনায় আসা নায়ক জায়েদ খান এবার সিনেমায় মনোযোগ দিচ্ছেন। আগামীতে তিনি তার সিনেমায় চমক আনতে নিজেকে আমূল পরিবর্তন করছেন। নতুন সিনেমার জন্য আবারও সিক্স প্যাকে আসছেন ‘অন্তর জ্বালা’খ্যাত এই নায়ক।

বড় বাজেটের সিনেমায় কাজ করতে শরীরের হারানো দুই প্যাক উদ্ধারে নিয়মিত ঘাম ঝরাচ্ছেন জায়েদ খান। এ জন্য তিনি দৈনিক চার ঘণ্টা নিজের যত্ন নিচ্ছেন, প্রতিদিন কুসুম ছাড়া আটটি ডিম খাচ্ছেন। এমনটি জানিয়ে জায়েদ বলেন, এখন নিজেকে প্রস্তুত করছি নতুন রূপে।‘দর্শক আবার আমাকে সিক্স প্যাক লুকে দেখবেন। এর আগেও আমি সিক্স প্যাক বানিয়েছিলাম। কিন্তু নিয়মিত শরীরচর্চায় সময় না দেওয়ায় দুই প্যাক ঢেকে গেছে। এখন সেই দুই প্যাক উদ্ধারে নেমেছি। আশা করছি, চার মাসের মধ্যে নতুন লুকে দর্শক দেখবেন। আমি একটা পারফেক্ট লুক দিতে চাইছি।’

নিয়মিত বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে হয়। তাছাড়া সামনে ভালো সিনেমা করতে চান। তাই জায়েদ মনে করেন, নায়কদের শরীর সব সময় পারফেক্ট রাখা দরকার।

দীর্ঘদিন ব্যস্ততার কারণে শরীরের যত্ন নিতে সময় দিতে পারেননি জায়েদ খান। এমনকি বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত অংশগ্রহণ আর খাওয়ার জন্যও তার শরীরের ওজন বেড়ে যাচ্ছিল। তবে যাই হোক, এবার ৬ প্যাক করেই ছাড়বেন ‘বাংলার দাবাং’ খ্যাত এই নায়ক।

ডায়েট করার জন্য কী ধরনের খাবার খেতে হচ্ছে? প্রশ্নের উত্তরে জায়েদ খান বলেন, এখন ভাত কম খাচ্ছি। মাছ, দুধ, ডিম, পিনাট বাটার, বাদাম নিয়ম করে খাচ্ছি। এছাড়া কুসুম ছাড়া আটটা করে ডিম খেতে হচ্ছে। জিম করে শরীর অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে জায়েদ নানাভাবে ট্রলের শিকার হন। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র। সেটা নিয়েও কিছু মানুষ ট্রল করে ছোট করতে চান। এখন এগুলো নিয়েও অনেকেই হাসাহাসি করবেন। তবে আমি এসবে গুরুত্ব দিই না। ঢালিউডে যখন প্রথম সিক্স প্যাক শরীর করেছি, তখনো অনেকেই ট্রল করেছে।বড় বাজেটের সিনেমার কাজ করা প্রসঙ্গে তিনি বলেন, আমি যখনই কোনো কাজের খবর দিই, তখন অনেকেই আমার পেছনে লাগেন। কারা আমাকে কাজ দিয়েছেন, তাদের নানা কথা বলে কাজ থেকে আমাকে দূরে সরিয়ে দেন। আমাকে নিয়ে নিয়মিত চক্রান্ত হয়। এগুলো এখন সয়ে গেছে। এখন দর্শক আমাকে ভালোবাসেন। তাদের জন্য কাজ করে যাব।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত