আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

২১ প্রেক্ষাগৃহে ‘বুবুজান’ মাহি

২১ প্রেক্ষাগৃহে ‘বুবুজান’ মাহি

সিনেমার পথ থেকে রাজনীতির পথে পা বাড়িয়েছেন নায়িকা মাহিয়া মাহি। গত কয়েক মাস ধরে নিয়মিত রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় দেখা যাচ্ছে তাকে। পেয়েছেন ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট’ পদও। এরপর চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে অংশ নেওয়ার জন্য কিনেছিলেন আওয়ামী লীগের মনোনয়নপত্র। কিন্তু দল থেকে অনুমতি পাননি। তাই এমপি হওয়ার স্বপ্ন আপাতত অধরা থেকে গেছে তার।

রাজনৈতিক ব্যস্ততার ফাঁকে প্রেক্ষাগৃহেও হাজির মাহিয়া মাহি। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘বুবুজান’। দেশের ২১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এটি। যদিও সিনেমার প্রচারে প্রায় নীরব ভূমিকায় মাহি। রাজনীতির মাঠে যে সক্রিয় বিচরণ, সে তুলনায় সিনেমায় এখন তিনি অতিথি পাখির মতো! নতুন কোনও সিনেমার শুটিংয়ে যেমন নেই, তেমনি মুক্তি পাওয়া সিনেমা নিয়েও তার আবেগ-উচ্ছ্বাসের বালাই নেই।

সপ্তাহ খানেক আগে একটি ছোট্ট ভিডিও বার্তায় যেন দায় সেরেছেন মাহি। সেখানে বলেছেন, “আমি ভীষণ এক্সাইটেড, কারণ আগামী ১৭ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে ‘বুবুজান’। এটি আমার খুব পছন্দের একটি সিনেমা। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তাই দলেবলে সবাই হলে চলে আসুন সিনেমাটি দেখতে।” নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘বুবুজান’র গল্প সাজিয়েছেন শামীম আহমেদ রনি। ছবিটি নির্মাণও করেছেন তিনি। প্রযোজনায় শাপলা মিডিয়া।

এই ছবিতে ‘বুবুজান’র ভূমিকায় আছেন মাহিয়া মাহি। তার ভাই হিসেবে রয়েছেন শান্ত খান। আর শান্তর নায়িকা নিশাত নাওয়ার সালওয়া। এছাড়াও অভিনয় করেছেন সাবেরী আলম, শিবা শানু, কমল পাটেকর প্রমুখ। যেসব প্রেক্ষাগৃহে দেখা যাবে ‘বুবুজান’: রুটস্ সিনেক্লাব (সিরাজগঞ্জ), মনিহার (যশোর), মতিন (দিনাজপুর), তামান্না (সৈয়দপুর), সেনা অডিটোরিয়াম (সাভার), ছায়াবানী (ময়মনসিংহ), চন্দ্রিমা (শ্রীপুর), শঙ্খ (খুলনা), চাঁদ মহল (কাঁচপুর), নন্দিতা (সিলেট), চিত্রা মহল (ঢাকা), শ্যামলী (ঢাকা), আনন্দ (ঢাকা), বিজিবি (ঢাকা), নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), গীত (ঢাকা), সৈনিক ক্লাব (ঢাকা), তাজ (নওগাঁ), অভিরুচি (বরিশাল), সিনেমা প্যালেস (চট্টগ্রাম) ও মোহনসিং (হবিগঞ্জ)।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত