আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

দেখা দিলেন ‘হীরামান্ডি’র গণিকারা

দেখা দিলেন ‘হীরামান্ডি’র গণিকারা

বলিউডের খ্যাতিমান নির্মাতা সঞ্জয়লীলা বানসালি। ঐতিহাসিক প্রেক্ষাপটের সিনেমায় তার জুড়ি মেলা ভার। ‘রাম-লীলা’, ‘বাজিরাও মাস্তানি’ কিংবা ‘পদ্মাবত’; নির্মাণে বরাবরই চমকে দিয়েছেন বানসালি। বড় পর্দায় তুলে এনেছেন ভারতীয় ইতিহাসের বহু আকর্ষণীয় গল্প-ঘটনা।

তবে এবার প্রেক্ষাগৃহে নয়, সোজা হাতের মুঠোয় আসছে বানসালির নতুন প্রজেক্ট। নাম ‘হীরামান্ডি’। এটি একটি ওয়েব সিরিজ। আরও স্পষ্ট করে বললে, সঞ্জয়লীলা বানসালির প্রথম ওয়েব সিরিজ। এখানেও তিনি নিজের সেই ধারা অব্যাহত রাখলেন।প্রেক্ষাপট হিসেবে বেছে নিয়েছেন ভারত স্বাধীনের আগের হীরা মান্ডি জেলার জাঁকজমকপূর্ণ ইতিহাস-সংস্কৃতির উপাখ্যান। যেখানে থাকছে প্রেম, প্রতারণা, উত্তরাধিকার ও রাজনীতি সবই।

অনেকদিন ধরেই সিরিজটি নিয়ে দর্শকের মাঝে অপেক্ষা। অবশেষে এর প্রথম ঝলক সামনে আসলো। ফার্স্টলুকে পরিচয় করিয়ে দেওয়া হলো সিরিজের প্রধান ছয় চরিত্রকে। যারা প্রত্যেকেই নারী। মোহময়ী রূপে দেখা দেওয়া সেই অভিনেত্রীরা হলেন- মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারি, শারমিন সেগাল, রিচা চাড্ডা ও সানজিদা শেখ।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স থেকে প্রকাশ করা হয়েছে এই ফার্স্টলুক টিজার। এর ক্যাপশনে বলা হয়েছে, ‘সঞ্জয়লীলা বানসালির সৃষ্টি করা অন্য সময়, অন্য অধ্যায়, অন্য জাদুকরী দুনিয়া; এর অংশ হতে আমাদের তর সইছে না। এখানে রইলো চমৎকার হীরামান্ডির এক ঝলক। আসছে শিগগিরই।’

এই সিরিজ নিয়ে বানসালি বলেছেন, ‘হীরামান্ডি আমার নির্মাণ ক্যারিয়ারে অন্যতম মাইলফলক। লাহোরের পতিতা সমাজের ওপর এই ধাঁচে এটি মহাকাব্যিক সিরিজ হতে যাচ্ছে। এটি একটি উচ্চাভিলাষী, বিশাল এবং সবকিছু ছাড়িয়ে যাওয়া সিরিজ, এজন্য আমি নিজেও নির্মাণ নিয়ে নার্ভাস।’ প্রসঙ্গত, সঞ্জয়লীলা বানসালি নির্মিত সর্বশেষ সিনেমা মুক্তি পেয়েছে গেলো বছরের ২৫ ফেব্রুয়ারি। ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ নামের সেই ছবি সুপারহিট হয়েছে। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন আলিয়া ভাট।

সূত্র: হিন্দুস্তান টাইমস



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত