আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

২০ বছরে চিরকুট: ‘টিএসসি টু ম্যাডিসন স্কয়ার গার্ডেন’ কনসার্ট

২০ বছরে চিরকুট: ‘টিএসসি টু ম্যাডিসন স্কয়ার গার্ডেন’ কনসার্ট

আন্তর্জাতিক ও দেশীয় অঙ্গনে বর্তমানে দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড চিরকুট বাংলা গানের গৌরবে অতিক্রম করেছে সুদীর্ঘ ২০ বছর। এই বিশেষ মুহূর্ত উদযাপিত হতে যাচ্ছে চিরকুট-এর সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই। ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম মাঠে (সেন্ট্রাল ফিল্ড) আয়োজিত হতে যাচ্ছে ‘টিএসসি টু ম্যাডিসন স্কয়ার গার্ডেন’ শিরোনামের এই কনসার্ট।

চিরকুট-এর সাথে এই কনসার্টে অতিথি হিসেবে পারফর্ম করবে ক্রিপটিক ফেইট, অ্যাশেজ, বাংলা ফাইভ, কাঁকতাল ও বাঙ্গু বিবি। সেই সাথে পারফর্ম করবে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটির দূর্গ, কোলস্ল ও ইনট্রয়েড। বিশেষ অতিথি হিসেবে থাকছেন ব্যান্ড সংগীতের জীবন্ত কিংবদন্তি মাকসুদুল হক (ঢাকা), ফোয়াদ নাসের বাবু (ফিডব্যাক), নকীব খান (রেনেসাঁ), মাইলস ও অভিনেত্রী জয়া আহসান। সংগীতের এই মহোৎসবে থাকছে আরও নানান আয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে যাত্রা শুরু করে গত ২০ বছরে চিরকুট অর্জন করেছে অভূতপূর্ব সাফল্য, বাংলা গানকে সগৌরবে পৌঁছে দিয়েছে আন্তর্জাতিক অঙ্গনে।

গত বছর বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উদযাপনে আয়োজিত ‘গোল্ডেন জুবিলি বাংলাদেশ’ কনসার্টে কিংবদন্তি ব্যান্ড ‘স্করপিয়ন্স’-এর সাথে একই মঞ্চে পারফর্ম করার বিরল গৌরব অর্জন করে চিরকুট বাংলা ব্যান্ড মিউজিকের ইতিহাসে জায়গা করে নেয়। ফোক থেকে রক, ক্লাসিকাল থেকে দেশের গান কিংবা চলচ্চিত্র, চিরকুট যেখানেই তাদের শব্দসুরে পৌঁছেছে, সেখানেই মানুষের হৃদয়ে দাগ কেটে গেছে সাফল্যের সাথে। আর তাই তো মানুষের নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে আহারে জীবন, কানামাছি, জাদুর শহর, দুনিয়া, এই শহরের কাকটাও জেনে গেছে কিংবা খাজনা'র মতো অসাধারণ সব গান।

ব্যান্ডের প্রধান বলেন সুমী বলেন, ‌‘দুই দশকে আমরা গান গেয়ে অর্জন করেছি লক্ষ-কোটি মানুষের ভালোবাসা। এটা ছিলো আমাদের জন্য এক ধরনের বিপ্লবের মতো। এই অনবদ্য বিপ্লবকেই উদযাপন করতে যাচ্ছি এবার।’ ‘টিএসসি টু ম্যাডিসন স্কয়ার গার্ডেন’ শিরোনামের এই কনসার্টের টিকিট মূল্য ৫০০ টাকা। কনসার্টটি আয়োজন করছে সল্ট ক্রিয়েটিভস।


 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত