আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

অক্ষয়-সুনীল-পরেশকে নিয়েই হচ্ছে ‘হেরা ফেরি ৩’

অক্ষয়-সুনীল-পরেশকে নিয়েই হচ্ছে ‘হেরা ফেরি ৩’

মাস তিনেকের সংশয়-আক্ষেপ ঘুচলো বলিউডপ্রেমীদের। বহুল আলোচিত সিনেমা ‘হেরা ফেরি ৩’র চূড়ান্ত কাস্টিং অবশেষে জানা গেলো। আগের তিন তারকাকে নিয়েই হচ্ছে ছবিটি। গত নভেম্বরে গুঞ্জন ওঠে, অক্ষয় কুমারের পরিবর্তে ছবিটিতে কার্তিক আরিয়ানকে দেখা যাবে। তবে সর্বশেষ খবর অনুযায়ী, কার্তিক নয়, অক্ষয়ই থাকছেন রাজুর ভূমিকায়।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে ‘হেরা ফেরি ৩’র প্রমোশনাল শুটিং। মুম্বাইয়ের এম্পায়ার স্টুডিওতে শুটিংয়ে অংশ নিয়েছেন অক্ষয় কুমার, পরেশ রাওয়াল ও সুনীল শেঠি। ছবিটি পরিচালনা করছেন ফরহাদ সামঝি।

বলিউডের ক্লাসিক কমেডি সিনেমার তালিকায় প্রথমেই আসে ‘হেরা ফেরি’ (২০০০) ও ‘ফির হেরা ফেরি’র (২০০৬) নাম। কালের সীমানা জয় করে এখনও দর্শকের মনে জায়গা করে আছে সিনেমা দুটি। এর মধ্যে প্রথমটি নির্মাণ করেছিলেন প্রিয়দর্শন, দ্বিতীয়টি নীরাজ ভোরা। দুটি সিনেমাতেই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পরেশ রাওয়াল, অক্ষয় কুমার ও সুনীল শেঠি। এই তিন তারকাকে ঘিরেই আবর্তিত হয়েছে ছবিগুলোর গল্প।

তবে গত বছর গুঞ্জন ওঠে, ‘হেরা ফেরি ৩’র জন্য মোটা অংকের পারিশ্রমিক চেয়েছেন অক্ষয় কুমার। তাই তাকে বাদ দিয়ে কার্তিক আরিয়ানকে নিয়ে ছবিটি হবে। এ নিয়ে দর্শকের আক্ষেপের অন্ত ছিলো না। তখন বিষয়টি নিয়ে প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালার সঙ্গে বৈঠক করেন সুনীল শেঠি। সেই সুবাদেই ‘হেরা ফেরি’তে অক্ষয়ের ফেরা। প্রমোশনাল শুটিংয়ের পর আনুষ্ঠানিকভাবে ছবিটির ঘোষণা দেওয়া হবে। তবে এতে নায়িকা হিসেবে কে থাকছেন, তা এখনও জানা যায়নি। আগামী অক্টোবরে ‘হেরা ফেরি ৩’র মূল শুটিং শুরু হবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত