আপডেট :

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

মডেল- অভিনেত্রী সুজানার রঙ্গিন সময়

মডেল- অভিনেত্রী সুজানার রঙ্গিন সময়

দেড় দশক আগে মডেলিং দিয়ে মিডিয়ায় যাত্রা শুরু করেন দর্শকপ্রিয় মডেল- অভিনেত্রী সুজানা
জাফর। তিনি র্যাম্পে ও মিউজিক ভিডিওর মডেল হয়ে সবার নজর কাড়েন।
পাশাপাশি সুদক্ষ অভিনয়ের মাধ্যমে ছোটপর্দায় দর্শকদের হৃদয় হরণ করে নিতে সক্ষম হয়েছিলেন
সুজানা। কিন্তু মাঝে কয়েক বছর তার ক্যারিয়ারে যেন ভাটা পড়েছিল। তবে
আবারো মিডিয়ায় তার সুদিন ফিরে এসেছে।
বর্তমানে সুজানা বিভিন্ন নির্মাতার হাফ ডজন ধারাবাহিকে কাজ করছেন।
তার অভিনীত এ ধারাবাহিকগুলোর মধ্যে রয়েছে- 'গন্তব্য নিরুদ্দেশ', 'অপূর্বা',
'অতিথি পাখি', 'ঘোমটা', 'গেইম', 'তিনকন্যা' ইত্যাদি। এছাড়া সুজানা ঈদুল
আজহা ও ঈদুল ফিতরের মতো বিশেষ দিনগুলোর জন্য নির্মাতাদের চাহিদা
সম্পন্ন অভিনেত্রীতে পরিণত হয়েছেন।

সম্প্রতি অভিনয় ছাড়াও সুজানা কয়েকটি
মিউজিক ভিডিওতে কাজ করেও
আলোচনায় এসেছেন। এরই মধ্যে তার
'আড়াল', 'মানে না মন', 'ভালো লাগে না'
মিউজিক ভিডিওগুলো দারুণ প্রশংসিত
হয়েছে। তারই ধারাবাহিকতায় সম্প্রতি
'ঘুম হয়ে' শীর্ষক একটি মিউজিক ভিডিও
প্রকাশিত হয়েছে। এ ভিডিওতে সুজানা
নিজেকে বেশ আবেদনময়ী বেশে মেলে
ধরেছেন। এরপর থেকেই প্রতিনিয়তই
চিত্রনির্মাতারা তার কাছে
চলচ্চিত্রের প্রস্তাব নিয়ে আসছেন। তবে
নিজেকে সম্পূর্ণ প্রস্তুত না করে
চলচ্চিত্রে নাম লেখাতে একেবারেই
নারাজ সুজানা।
এ প্রসঙ্গে সুজানা বলেন, 'এখন
অভিনয়টাকে প্রফেশনালি নিয়েছি।
তাই চলচ্চিত্রেও কাজ করার ইচ্ছা আছে।
তবে এখনই হুট করে বড়পর্দায় নাম
লেখাতে চাই না।'
ক্যারিয়ার প্রসঙ্গে সুজানা বলেন,
'ক্যারিয়ারের শুরু থেকেই আমি মানসম্পন্ন
বিজ্ঞাপনে মডেলিং, নাটক, টেলিছবি
এবং মিউজিক ভিডিওতে কাজ করে সব
শ্রেণির দর্শকের সমান গ্রহণযোগ্যতা লাভ
করেছি। এছাড়া এখনো নাটকে
চ্যালেঞ্জিং সব চরিত্রে রূপদান করে
অভিনয়ে সিদ্ধহস্ত হচ্ছি। তাই মিডিয়ায়
এই দীর্ঘ ১৪ বছরে আট-দশটা তারকার
তুলনায় কাজ কিছুটা কম করলেও মান সম্মত
অভিনয়ের জন্যই আমার দর্শকপ্রিয়তা
এখনো অক্ষুণ্ন রয়েছে। ভবিষতেও আমি এ
ধারাবাহিকতা ধরে রাখতেই চাই।'
২০০১ সালে সুজানা বিজ্ঞাপনের
মডেলিং দিয়ে শোবিজ অঙ্গনে
পদচারণা শুরু করেন। তবে ২০০৫ সালে
নির্মাতা অমিতাভ রেজার
বাংলালিংকের একটি বিজ্ঞাপনে
কাজ করে তুমুল দর্শকপ্রিয়তা লাভ করেন।
এরপর থেকে তাকে আর পেছনে ফিরে
তাকাতে হয়নি। সুজানা কখনই
গতানুগতিক কাজে গা ভাসিয়ে দেননি।
তার ক্যারিয়ারে এখন পর্যন্ত তিনি
৩৫টিরও বেশি বিজ্ঞাপনে মডেল
হয়েছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত