আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

বিয়ের প্রস্তুতির মধ্যেই এলো অভিনেত্রীর মৃত্যুর খবর

বিয়ের প্রস্তুতির মধ্যেই এলো অভিনেত্রীর মৃত্যুর খবর

বাড়িতে বিয়ের প্রস্তুতি চলছিল দক্ষিণী ছবির অভিনেত্রী ও জনপ্রিয় সঞ্চালক সুবি সুরেশের। এরই মধ্যে মাত্র ৪১ বছর বয়সেই তার মৃত্যু হলো। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, সুবি সুরেশের বাড়িতে তার বিয়ের প্রস্তুতি চলছিল। শিগগিরই বিয়ে করার কথা ছিল তার। এর মধ্যেই এমন খবরে হতবাক অভিনেত্রীর অনুরাগীরা।

বেশ কিছু দিন ধরেই লিভারের সমস্যায় ভুগছিলেন তিনি। ভর্তি ছিলেন কোচির এক বেসরকারি হাসপাতালে। অবশেষে বুধবার সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়। জানা গেছে, গত ২৮ জানুয়ারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন সুবি সুরেশ। তার লিভার সমস্যার কারণে চিকিৎসা চলছিল।

সুবি তার ক্যারিয়ার শুরু করেন কৌতুকশিল্পী হয়ে। অল্প কয়েক দিনের মধ্যে ঘরে ঘরে পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। ‘সিনেমালা’ সুবি বিখ্যাত কমেডি শো, যা দর্শকের মধ্যে বিপুল জনপ্রিয়তা পায়। এ ছাড়া মালয়ালম ছবিতেও অভিনয় করেছেন তিনি। যার মধ্যে ‘হ্যাপি হাজ়ব্যান্ড’, ‘কনকনাসিমহসনম’সহ আরও বেশ কিছু উল্লেখযোগ্য ছবি রয়েছে। প্রায় ২০টির বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি।

অভিনেত্রীর মৃত্যুতে সমবেদনা জানিয়ে কেরালার মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন জানান, টিভির মাধ্যমে সুবি দর্শকদের মনে একটা জায়গা তৈরি করে নেন। তার ভবিষ্যৎ বেশ উজ্জ্বল ছিল। আরও অনেকটা পথ চলা বাকি ছিল তার।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত