আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

সেলফিতে অক্ষয়ের বিশ্বরেকর্ড

সেলফিতে অক্ষয়ের বিশ্বরেকর্ড

ভক্তদের আবদার মেটাতে তারকাদের সেলফি তুলতে হয় নিয়মিত। কিন্তু সেই সেলফিই যখন বিশ্বরেকর্ডের খেতাব এনে দেয়, তখন বিষয়টা চমকপ্রদ বটে। এমন চমক জাগানিয়া কাণ্ড ঘটিয়েছেন অক্ষয় কুমার। ৩ মিনিটে সর্বাধিক সেলফি তোলার রেকর্ড এখন তার দখলে।

অক্ষয়ের নতুন সিনেমার নাম ‘সেলফি’। এর প্রচারণার কাজেই ব্যস্ত সময় পার করছেন তিনি। সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নেন অভিনেতা। সেখানে নিজ হাতে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে সেলফি তোলেন অভিনেতা। তিনি এক জায়গায় দাঁড়িয়ে শুধু মোবাইল ক্যামেরায় ক্লিক করেছেন, আর দু’পাশে ভক্তরা এসে এক মুহূর্তে পোজ দিয়ে চলে গেছেন।

মোট ৩ মিনিট ধরে এই সেলফি কাণ্ড চালিয়েছেন অক্ষয়। এর মধ্যে ছবি তুলেছেন ১৮৪টি! গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে, ৩ মিনিটে এর চেয়ে বেশি সেলফি কেউ কখনও তোলেনি। যার স্বীকৃতি হিসেবে তাকে সার্টিফিকেটও দেওয়া হয়েছে।

রেকর্ড গড়ার পর অক্ষয় জানান, এটি ভক্তদের প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ। তিনি বলেন, ‘যা কিছু আমি অর্জন করেছি এবং জীবনের এই মুহূর্তে যে অবস্থানে এসে পৌঁছেছি, এটা ভক্তদের নিঃস্বার্থ ভালোবাসার জন্যই হয়েছে। তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যম এটি।’

উল্লেখ্য, ‘সেলফি’ ছবিটি পরিচালনা করেছেন রাজ মেহতা। এতে অক্ষয়ের একজন সিনে সুপারস্টারের চরিত্রে অভিনয় করেছেন। পুলিশ অফিসারের ভূমিকায় আছেন ইমরান হাশমি। এছাড়াও অভিনয় করেছেন ডায়না পেন্টি, নুসরাত ভারুচা, মহেশ ঠাকুর প্রমুখ। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) ছবিটি মুক্তি পাচ্ছে।

সূত্র: এনডিটিভি



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত