আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

নিজেকে মধুবালার সঙ্গে তুলনা করে কটাক্ষের শিকার কঙ্গনা

নিজেকে মধুবালার সঙ্গে তুলনা করে কটাক্ষের শিকার কঙ্গনা

রোজই কোনো না কোনো কারণে খবরের শিরোনামে থাকেন বলিউড 'কুইন' কঙ্গনা রানাউত। এবার তিনি নিজেকে ভারতীয় সিনেমার দুনিয়ায় চিরন্তন সুন্দরী বলে পরিচিত 'মধুবালা'র সঙ্গে তুলনা করেছেন। এ কথায় নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছেন নায়িকা। জানা গেছে, গতকাল বৃহস্পতিবার মধুবালার মৃত্যুবার্ষিকী ছিল। তার মৃত্যুবার্ষিকীতে তাকে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন কঙ্গনা। কিন্তু সেই শ্রদ্ধাজ্ঞাপন করতে গিয়ে তার সৌন্দর্যের সঙ্গে নিজের রূপের তুলনা টেনেছেন অভিনেত্রী।

কঙ্গনা লেখেন, ‘দর্শকরা চান আমি পর্দায় সিনেমার দেবী মধুবালার চরিত্রে অভিনয় করি, আমি যখন কাজ শুরু করি, তখন আমি মধুবালার ছোটবেলার প্রতিরূপ ছিলাম, যদিও এ বিষয়ে আমি নিশ্চিত নই।’ মধুবালার দুটি ছবির সঙ্গে নিজের দুটি ছবি একত্র করেছেন কঙ্গনা। যেখানে রয়েছে মধুবালার একটি সাদাকালো ও একটি রঙিন ছবি। তার দুপাশে একটি ছবিতে কঙ্গনাকে কালো ব্লাউজ ও স্কার্টে দেখা যাচ্ছে। আর অন্য ছবিতে সবুজ গাউন পরে হাতে পুরস্কারের ট্রফি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন তিনি। যেগুলো দেখে কঙ্গনা নিজেই বিস্ময় প্রকাশ করে লিখেছেন— 'হে ভগবান! ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার সেই প্রথম বছর।'

এদিকে কঙ্গনার এই পোস্টে নেটপাড়ায় এখন হাসির রোল। কেউ বলেছেন, ‘কঙ্গনার মুখ এমন কথা শুনে মধুবালা স্বর্গে আয়নায় নিজের মুখটা হয়তো আরেকবার দেখে নিলেন!’ কেউ রেগে গিয়ে লিখেছেন, ‘কঙ্গনার কতবড় স্পর্ধা!’ এমনই নানান মন্তব্য উঠে এসেছে। ১৯৪০, '৫০ ও '৬০— এই সময়কালে সিনেমার দুনিয়ায় অন্যতম সুপারস্টার ছিলেন মধুবালা। দিলীপ কুমারের বিপরীতে তার ১৯৬০ সালের ‘মুঘল-ই-আজম’ ভারতীয় সিনেমার দুনিয়ায় অন্যতম চর্চিত ছবি।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত