আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

আরও এক বলিউড অভিনেত্রী বিয়ের পিঁড়িতে

আরও এক বলিউড অভিনেত্রী বিয়ের পিঁড়িতে

চুপি চুপি বিয়ে সারলেন বলিউড অভিনেত্রী মানবী গাগরু। ভালোবাসা দিবসে প্রেমিকের সঙ্গে ছবি দিয়েছিলেন। ফেসবুক ক্যাপশনে লিখেছিলেন— আমার গলদাচিংড়িকে খুঁজে নিয়েছি। কে তিনি? এ নিয়ে প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল অনুরাগীদের মাঝে।সপ্তাহখানেক পার না হতেই প্রেমিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। পরে জানা গেল কৌতুকশিল্পী তথা অভিনেতা কুমার বরুণ। তাদের দুজনকে একসঙ্গে জীবন শুরু করতে দেখে বেজায় খুশি অনুরাগীরা।

মানবী মানেই হাসির ফোয়ারা। তার উপস্থিতি দর্শককে বরাবর আনন্দ দিয়ে এসেছে। বিশেষ করে ফোর মোর শটস সিরিজ়সিদ্ধি পটেলকে কে না ভালোবাসে! এখন তারই সঙ্গে হাসির পসরা নিয়ে জুড়ে গেলেন আরও এক রসিক তারকা।

২৩ ফেব্রুয়ারি বিয়ের পর তাদের একগুচ্ছ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার দিয়েছেন। সেগুলো আবারও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, ফুশিয়া গোলাপি রঙের লেহেঙ্গায় দ্যুতিময়ী মানবীর চোখে চোখ রেখে দাঁড়িয়ে আছেন কুমার। তার পরনে কালো স্যুট। ছিমছাম বিয়ে সেরেছেন তারা ঘনিষ্ঠ বৃত্তে। তবে সতীর্থরা নিমন্ত্রিত ছিলেন। ফোর মোর শটসের সহ-অভিনেত্রী সায়নী গুপ্তকে দেখা গেল বিয়েবাড়িতে। ‘ট্রিপ্লিংয়ের সহকর্মীরাও হাজির ছিলেন পার্টিতে। আরও দেখা গেল পত্রলেখা, রসিকা দুগলের মতো তারকাদের।

এদিকে অনুরাগীদের ধারণা বিয়ে আগেই হয়েছিল। রিসিপশন আয়োজন করে নিজেদের সম্পর্কের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন এ তারকা জুটি। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের অনেক তারকা। যৌথভাবে ছবি দিয়ে মানবী ও বরুণ লিখেছেন— পরিবার এবং প্রিয় বন্ধুদের উপস্থিতিতে আমরা আনুষ্ঠানিকভাবে সবটা জানালাম। আলাদা মানুষ হিসাবে আমাদের যেমন পাশে থেকেছেন, একসঙ্গে যাত্রা শুরু করার সময়ও আশা করি একইভাবে ভালোবাসবেন। আপনাদের সবার আশীর্বাদ প্রার্থনা করছি।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত