আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

স্বর্ণভালুক জিতলো ভাসমান ডে-কেয়ার নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র

স্বর্ণভালুক জিতলো ভাসমান ডে-কেয়ার নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র

ফ্রান্সের রাজধানী প্যারিসে মানসিক রোগে আক্রান্ত প্রাপ্তবয়স্কদের জন্য একটি ভাসমান ডে-কেয়ার সেন্টার রয়েছে। এর ওপর নির্মিত প্রামাণ্যচিত্র ‘অন দ্য অ্যাডাম্যান্ট’ ৭৩তম বার্লিন চলচ্চিত্র উৎসবে স্বর্ণভালুক পুরস্কার জিতলো। রবিবার (২৬ ফেব্রুয়ারি) ১১ দিনের এই আয়োজনের পর্দা নামলো।

‘অন দ্য অ্যাডাম্যান্ট’ নির্মাণ করেছেন নিকোলাস ফিলিবের্ত। অনেক ফিকশন ছাপিয়ে একটি প্রামাণ্যচিত্রকে বার্লিন উৎসবের সর্বোচ্চ সম্মান দেওয়ায় বিচারকদের সাধুবাদ জানান তিনি। তার অনুভূতিতে, ‘আমার ডকুমেন্টারিকে সিনেমা হিসেবে বিবেচনা করায় আমি ভীষণ আবেগাপ্লুত।’

তিন বছরেরও বেশি সময় ধরে ‘অন দ্য অ্যাডাম্যান্ট’ প্রামাণ্যচিত্রের চিত্রায়ন হয়েছে। সেন নদীর তীরে নোঙর করা একটি বজরায় দ্য অ্যাডাম্যান্ট নামের ডে-কেয়ার সেন্টারের রোগী ও পরিচর্যাকারীদের জীবনযাপন ও কথোপকথন তুলে ধরা হয়েছে এতে। নির্মাতা নিকোলাস ফিলিবের্তের চোখে মনোরোগ চিকিৎসার ধরন বরাবরই অমানবিক। তাই মানসিক ভারসাম্যহীনদের মানবিকতা দেখাতে চেয়েছেন তিনি। তার আশা, প্রামাণ্যচিত্রটি সমাজের চেতনা জাগ্রত করতে ভূমিকা রাখবে।

৭৩তম বার্লিন চলচ্চিত্র উৎসবে সেরা অভিনয়শিল্পী হয়েছে স্পেনের আট বছর বয়সী বালিকা সোফিয়া ওতেরো। ‘টোয়েন্টি থাউজেন্ড স্পেসিস অব বিজ’ চলচ্চিত্রে ট্রান্সজেন্ডার শিশুর চরিত্রে অভিনয় করেছে সে। এবারের আসরে বিচারকদের প্রধান ক্রিস্টেন স্টুয়ার্ট বলেন, ‘সরল থেকে কিংবা ভেঙে পড়ার পরও কাউকে অনেক রকম আবেগ প্রকাশ করতে দেখাটা বিরল। বিশেষ করে একটি শিশুর কাছ থেকে এমন পারফরম্যান্স।’

গ্র্যান্ড জুরি প্রাইজ জিতেছে জার্মানির ক্রিশ্চিয়ান পেটজল্ড পরিচালিত ‘অ্যাফায়ার’। জুরি প্রাইজ পেয়েছে পর্তুগিজ নির্মাতা জোয়াও ক্যানিজোর ‘ব্যাড লিভিং’। সেরা পরিচালক হয়েছেন ‘দ্য প্লাও’ ছবির নির্মাতা ফিলিপ গারেল। সেরা পার্শ্ব অভিনয়শিল্পীর পুরস্কার জিতেছেন ‘টিল দ্য এন্ড অব দ্য নাইট’ ছবির থিয়া ইয়ারা। সেরা চিত্রনাট্য হয়েছে আঙ্গেলা শানিলেকের ‘মিউজিক’। সেরা চিত্রগ্রাহক হয়েছেন ‘ডিস্কো বয়’ ছবির ইলেন লুভার্ত।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত