আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

‘মেঘের নৌকা’য় বুবলীর সঙ্গে মাহফুজ

‘মেঘের নৌকা’য় বুবলীর সঙ্গে মাহফুজ

অভিনেতা মাহফুজ আহমেদ। এই নামের সাথে যুক্ত দুই দশকের সফল ক্যারিয়ার। সেই সাফল্য নিয়েই প্রায় এক দশক চলচ্চিাত্রে নেই তিনি। সেই শূণ্যতা ভাঙল ‘প্রহেলিকা’ ছবির মাধ্যমে। তার অভিনীত শেষ সিনেমা ‘জিরো ডিগ্রি’ মুক্তি পেয়েছিল ২০১৫ সালে। মাঝে ২০১৮ সালে ‘সাড়ে তিন খানা চিঠি’ নামে এক ঘণ্টার নাটকে অভিনয় করেছিলেন।

‘প্রহেলিকা’ ছবিতে এবার মাহফুজের নায়িকা হয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী। ছবিটির মাধ্যমে প্রথমবার জুটি হওয়া তাদের। চয়নিকা চৌধুরী নির্মাণ করেছেন এই ‘প্রহেলিকা’।

ছবিটি কবে মুক্তি পাবে তার সিদ্ধান্ত এখনও চূড়ান্ত নয়। তবে মুক্তি প্রস্তুতি হিসেবেই সোমবার সন্ধ্যায় প্রকাশ হল প্রথম গান ‘মেঘের নৌকা’। মাহফুজ-বুবলীকে নিয়ে সিলেট, সেন্ট মার্টিন, ছেঁড়া দ্বীপসহ দেশের একাধিক মনোরম লোকেশনে এই গানের দৃশ্য ধারণ করা হয়েছে। প্রকাশিত গানটিতে অদ্ভুত সুন্দর রসায়নই চোখে পড়েছে মাহফুজ-বুবলীর। ‘মেঘের নৌকা তুমি, তোমায় ওড়াব আকাশে/ সাগরের শঙ্খ তুমি, তোমায় বাজাব বাতাসে।’ আসিফ ইকবালের গীতিকবিতায় এমন কথার গানটি সুর ও সঙ্গীত ইমরানের। গেয়েছেনও তিনি। সঙ্গে আছেন কোনাল।

গানটি নিয়ে ইমরান-কোনালের প্রত্যাশা বেশ। কারণ গানের কথা-সুরের সঙ্গে মিল রেখে দারুণ রসায়ন দেখা যাবে মাহফুজ-বুবলীর। মাহফুজ আহমেদ বলেন, ‘অনক বছর হয় চলচ্চিাত্র করিনি। তবে বিরতির পর প্রহেলিকার মাধ্যমে দারুণ গল্পের একটি ছবিতে কাজ দিয়ে ফিরেছি। পরিচালকের সঙ্গে চিত্রনাট্য নিয়ে অনেকবার বসেছি। ছবিটির গল্পের প্রয়োজনেই মেঘের নৌকা গানটি। আমার বিশ্বাস গানটির কথা, সুর ও দৃশ্যায়ন সবই ভালো লাগবে। ভালো লাগবে ছবিটিও।’

‘প্রহেলিকা’র কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন পান্থ শাহরিয়ার। মাহফুজ-বুবলী ছাড়াও এতে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ অপু, এ কে আজাদ, রহমত উল্লাহ, সাবিহা জামানসহ অনেকে। চয়নিকা বলেন, মানুষের পুরো জীবনটাই রহস্যে ঘেরা, সম্পর্কও রহস্যে ঘেরা। আর প্রহেলিকা মানেই রহস্য, ধাঁধা। সত্যি বলতে চোখে যা দেখা যায়, আসলে তা দেখা নয়। অর্পা ও মনার প্রেমকাহিনিই একটি প্রহেলিকা। সিনেমাটি দেখার পর বাকি গল্প দর্শক জানবে।’



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত