আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

এক সিনেমায় ক্যাটরিনা কাইফ ও দীপিকা পাড়ুকোন!

এক সিনেমায় ক্যাটরিনা কাইফ ও দীপিকা পাড়ুকোন!

বলিউডের প্রথম সারির অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও দীপিকা পাড়ুকোন। নিজ নিজ ক্যারিয়ারে দুজনেই সফল এবং জনপ্রিয়। দুজনেই কাজ করেছেন সমসাময়িক প্রায় সব তারকার সঙ্গে। কিন্তু তাদের একসঙ্গে পর্দায় পাওয়া যায়নি কখনও।

এতদিন যা হয়নি, এবার সেটাই হতে চলেছে। হ্যাঁ, এক সিনেমায় অভিনয় করবেন ক্যাট-দীপু। তাও আবার পুরোদমে অ্যাকশন-থ্রিলার সিনেমায়। ইঙ্গিতটা দিয়েছেন যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের চিত্রনাট্যকার শ্রীধর রাঘবন। এই সিরিজের ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ওয়ার’ ও ‘পাঠান’ ছবিগুলো মুক্তি পেয়েছে।

প্রত্যেকটিই হয়েছে ব্যবসা সফল। এরমধ্যে ‘পাঠান’ তো বলিউডের সব রেকর্ড ভেঙে নতুন ইতিহাস তৈরি করে ফেলেছে। তাই স্পাই ইউনিভার্স ঘিরে দর্শকের আগ্রহ চরমে। এই আগ্রহকে পুঁজি করতে চায় যশরাজ ফিল্মস। এজন্য টাইগার ও পাঠান তথা সালমান খান ও শাহরুখ খানকে নিয়ে একটি সিনেমা হতে পারে বলে জানিয়েছেন রাঘবন। এছাড়া তাদের সঙ্গে যোগ দিতে পারেন ‘ওয়ার’র কবির তথা হৃতিক রোশানও।

এখানেই শেষ নয়, এই স্পাই ইউনিভার্সের অংশ হিসেবে ‘টাইগার’ সিরিজের জয়া ও ‘পাঠান’র রুবিনাকে ঘিরেও একটি সিনেমা নির্মাণের পরিকল্পনা চলছে। রাঘবনের ভাষ্য, ‘হ্যাঁ, অবশ্যই নারীদের নিয়ে একটা স্পাই ফিল্ম বানানোর পরিকল্পনা আছে।’ ‘টাইগার’ সিরিজে জয়া চরিত্রে মাতিয়েছেন ক্যাটরিনা কাইফ, অন্যদিকে সাম্প্রতিক ‘পাঠান’-এ রুবিনা হয়েছেন দীপিকা। দুজনই পাকিস্তানি এজেন্টের ভুমিকায় অভিনয় করেছেন। এখন দেখার পালা, তাদের ঘিরে গল্প কীভাবে এগোয়, আর কবে নাগাদ বাস্তবায়ন হয় ছবিটি।

উল্লেখ্য, যশরাজের এই স্পাই ইউনিভার্সের নতুন সিনেমা ‘টাইগার থ্রি’ মুক্তি পাবে ১০ নভেম্বর। এতে সালমান খানের সঙ্গে বরাবরের মতোই আছেন ক্যাটরিনা।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত