আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

এবার শাহরুখের স্ত্রীর বিরুদ্ধে মামলা

এবার শাহরুখের স্ত্রীর বিরুদ্ধে মামলা

আইনি ঝামেলা যেন পিছু ছাড়ছে না বলিউড বাদশাহ শাহরুখ খানের। ২০২১ সালের শেষ দিকে বড় ছেলে আরিয়ান খানের গ্রেফতার, জেল, জামিন নিয়ে দৌড়ের ওপর কেটেছে লম্বা সময়। সেই ধকল কাটিয়ে উঠেছেন সম্প্রতি মুক্তি পাওয়া ‘পাঠান’ সিনেমার আকাশচুম্বী সাফল্যে।

কিন্তু ফের আইনি জটিলতা ধেয়ে এলো ‘মান্নাত’র দিকে। এবার শাহরুখের স্ত্রী গৌরী খানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেলো, দেশটির উত্তর প্রদেশ রাজ্যের লখনৌতে গৌরীর বিরুদ্ধে ভারতীয় সংবিধানের ৪০৯ ধারায় (অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ) মামলাটি করা হয়েছে।

মুম্বাইয়ের যশওয়ান্ত শাহ নামের এক ব্যক্তি মামলাটি করেছেন। তার অভিযোগ, তুলসিয়ানি কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট নামের এক কোম্পানির কাছে ৮৬ লাখ রুপি জমা দিয়েছিলেন ফ্ল্যাটের জন্য। কিন্তু চুক্তি অনুযায়ী সেই ফ্ল্যাট তাকে দেওয়া হয়নি। বরং অন্য কাউকে ফ্ল্যাটটি দেওয়া হয়েছে।

এই প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে আছেন গৌরী খান। যিনি ইন্টেরিয়র ডিজাইনার হিসেবেও সমাদৃত। মামলাকারী যশওয়ান্তের দাবি, গৌরীর মতো তারকা জড়িত আছেন বিধায় তিনি প্রতিষ্ঠানটিকে বিশ্বাস করেছেন। কিন্তু সেই বিশ্বাস ভেঙে গেছে। মামলায় গৌরী খান ছাড়াও ওই কোম্পানির সিএমডি অনিল কুমার ও ব্যবস্থাপক মহেশ তুলসিয়ানিকেও অভিযুক্ত করা হয়েছে। মামলাটির বিষয়ে খান পরিবার কিংবা গৌরীর কাছ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া আসেনি। যদিও এরকম মামলার ঘটনা বলিউডে প্রায়শই ঘটে। এগুলো তারকাদের নিজ নিজ আইনজীবী সামলে নেন।

প্রসঙ্গত, ২০২১ সালের ২ অক্টোবর ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) কাছে গ্রেফতার হন শাহরুখের ছেলে আরিয়ান খান। এরপর তিন সপ্তাহ কারাগারেও থাকতে হয়েছে তাকে। অবশেষে ওই মাসের ২৮ তারিখ জামিন পান খান-পুত্র।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত