আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

একের পর এক ছবি ফ্লপ, যা বললেন সারা

একের পর এক ছবি ফ্লপ, যা বললেন সারা

সুশান্ত সিং রাজপুতের সঙ্গে ‘কেদারনাথ’ দিয়ে শুরুটা খারাপ ছিল না। এরপর তাঁকে দেখা গেছে রোহিত শেঠির হিট সিনেমা ‘সিম্বা’য়। কিন্তু সেটা ২০১৮ সালের কথা। তারপর আর সাফল্যের স্বাদ পাওয়া হয়নি সারা আলী খানের। হিন্দি সিনেমার ক্যারিয়ারের পাঁচ বছর পূর্ণ করে ব্যর্থতা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।

গত কয়েক বছরে দুই বড় পরিচালকের সঙ্গে কাজ করেছেন সারা আলী খান। কিন্তু ইমতিয়াজ আলির ‘লাভ আজকাল’ বা আনন্দ এল রাইয়ের ‘অ্যাতরঙ্গি রে’ তাঁর ভাগ্য ফেরাতে পারেনি। দুই সিনেমাই নাম লেখায় ফ্লপের খাতায়। অনেক দিনই বড় পর্দায় দেখা যায়নি সারাকে। এ জন্য নিজেকে কিছুটা দুর্ভাগাই বলতে পারেন অভিনেত্রী।

২০২০ সালে কোভিডের জন্য লকডাউন শুরুর আগে তাঁর ছবি ‘লাভ আজকাল’ মুক্তি পায়। কিন্তু হলে সেভাবে চলেনি। পরে ‘কুলি নাম্বার ওয়ান’ ও ‘অ্যাতরঙ্গি রে’ সারসরি ওটিটিতে মুক্তি পায়। সেখানেও নেতিবাচক রিভিউ পায়। টানা ব্যর্থতা নিয়ে সারা বলেন, ক্যারিয়ারে তিনি এখনো শেখার পর্যায়ে আছেন। এ সময়ে কিছু সিদ্ধান্ত নিতে ভুল হবে, সেটাই স্বাভাবিক।

তাঁর যেসব ছবি দর্শকের ভালোবাসা পায়নি সেগুলোকে নিজের ভুল বলেও স্বীকার করেন সারা। বলেন, এই বয়সে তাঁর ভুল হওয়া অস্বাভাবিক নয়। তবে অভিনেত্রী জানান, তিনি ভক্তদের কাছে নতুন নতুন চমক নিয়ে হাজির হবেন। চলতি বছর বেশ কয়েকটি সিনেমায় দেখা যাবে সারা আলী খানকে। এর মধ্যে লক্ষ্মণ উতেকরের নাম ঠিক না ছবির শুটিং এর মধ্যেই শেষ হয়েছে। এ ছাড়া মুক্তির অপেক্ষায় আছে ‘গ্যাসলাইট’সহ আরও দুই সিনেমা। ২০২৪ সালে ‘মার্ডার মুবারক’ নামের আরও একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত