আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

ফিফার পর এবার অস্কারেও দীপিকা!

ফিফার পর এবার অস্কারেও দীপিকা!

প্রথম ভারতীয় হিসাবে কয়েক মাস আগেই ফিফা বিশ্বকাপের ট্রফি উদ্বোধন করেছিলেন দীপিকা পাড়ুকোন। পরের মাসেই নিজের অভিনীত 'পাঠান' ছবির সুপার ডুপার হিট- এসব সাফল্য নিয়েই দীপিকা ফুরফুরে মেজাজে আছেন। এরই মধ্যে এলো আরও এক চমকে যাওয়া খবর। বৃহস্পতিবার রাতে প্রকাশিত হয়েছে ২০২৩ সালের অস্কার প্রেজেন্টার বা উপস্থাপকদের নাম। সেই তালিকায় একমাত্র ভারতীয় হিসাবে দীপিকা পাড়ুকোনের নামও দেখা গেছে।

৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস ঘোষিত হতে চলেছে আগামী ১২ মার্চ। ভারতে অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে ১৩ মার্চ, স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায়। মনোনীত সিনেমা এবং সেগুলোর কলাকুশলীদের পুরস্কৃত করার জন্য অস্কার মঞ্চে উপস্থিত থাকবেন দেশ-বিদেশের তারকারা।

এমিলি ব্লান্ট, স্যামুয়েল এল জ্যাকসন, ডোয়াইন জনসন, মাইকেল জর্ডান প্রমুখের সঙ্গে সেখানেই নাম ঝলমল করছে বলিউড তারকা দীপিকার। সামাজিক যোগাযোগমাধ্যমে সে তালিকা ভাগ করে নিয়েছেন দীপিকা নিজেই। তারপরই শুভেচ্ছাবার্তার বন্যা। করতালির ইমোজিতে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন দীপিকার স্বামী রণবীর সিং। প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সতীর্থরাও।

ভারতীয় হিসাবে দীপিকাই প্রথম নন, এর আগে ২০২২ সালে প্রিয়াংকা চোপড়া গিয়েছিলেন অস্কার বিতরণে। তবে এ বছর ভারতের জন্য অনেকখানি রোমাঞ্চ অপেক্ষা করে আছে। অস্কার দৌড়ে এগিয়ে আছে দেশের তিন ছবি। এসএস রাজামৌলির 'আরআরআর' ছবির 'নাটু নাটু' গানটি সেরা মৌলিক গানের বিভাগে মনোনীত হয়েছে। সেটি ছাড়াও দু'টি ভারতীয় তথ্যচিত্র রয়েছে মনোনয়নের তালিকায়। একটি হল বাঙালি শৌনক সেন পরিচালিত 'অল দ্যাট ব্রিদস' এবং অন্যটি কার্তিকি গনজালভেজ পরিচালিত স্বল্প দৈর্ঘ্যের ছবি 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স'।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত