আপডেট :

        ২০২৮ অলিম্পিক আয়োজনের প্রস্তুতিতে বড় আর্থিক সংকট, ৫৯৫ মিলিয়ন ডলার ঘাটতি দেখাল এলএ২৮

        ৩০ ফুট ঢেউয়ের আঘাতে ভেঙে পড়ল পিয়ার, ক্যালিফোর্নিয়ার উপকূলে ভয়াবহ জলোচ্ছ্বাস

        পুরুষের জন নাঙ্গের আকারও নারীদের কাছে আকর্ষণীয়তার মূল্যায়নে প্রভাব ফেলে, বলছে গবেষণা

        ফ্লোরিডার মাংসের দোকানে প শু নি র্যা তনের অভিযোগ, গ্রে প্তার ৬ কর্মী

        মোদির দলের প্রতি পক্ষপাতের অভিযোগ, বিক্ষোভের মুখে কংগ্রেসের সঙ্গে আলোচনায় মেটা

        আলঝেইমারে আক্রান্ত ব্যক্তি আমাজন বনে ১১ দিন একা বেঁচে থাকার পর উদ্ধার

        বাংলাদেশসহ ১৬ বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্কের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

        নিউ অরলিন্স থেকে ফ্লোরিডাগামী বিমান বিধ্বস্ত, নিহত চার প্রাপ্তবয়স্ক ও দুই শিশু

        রেকর্ড উচ্চতার জোয়ারের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকায় বন্যা সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় স্কেটিং রিঙ্ক মালিককে হত্যায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

        গোপন সূত্রের পরিচয় প্রকাশ না করায় কারাবাসের ঝুঁকিতে প্রবীণ টিভি সাংবাদিক

        শিশুদের ডে-কেয়ার সংকট কাটাতে নতুন পরিকল্পনা নিয়ে আসছেন লস এঞ্জেলেসের মেয়র-ইলেক্ট

        আইসিই আটককেন্দ্রে চিঠি পৌঁছাতে দেরি, আপিলের সুযোগ হারিয়ে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের মুখে অভিবাসীরা

        যুক্তরাষ্ট্রের বড় পুলিশ সংস্থাগুলোর মধ্যে গত বছর সবচেয়ে বেশি গুলি চালিয়েছে এলএপিডি

        ইনগলউডে ১২ তলা কালি হোটেলের নির্মাণে দৃশ্যমান অগ্রগতি, থাকছে ৩৩৪টি কক্ষ ও স্যুট

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

শমিতা শেট্টির না পাওয়ার যন্ত্রণা

শমিতা শেট্টির না পাওয়ার যন্ত্রণা

যশ রাজ ফিল্মসের ‘মহব্বতে’ ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন শমিতা শেট্টি, যে ছবিতে ছিলেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান আর ঐশ্বরিয়া রাই বচ্চনের মতো তারকারা। আদিত্য চোপড়া পরিচালিত এই ছবি দিয়ে আইফা পুরস্কারও জয় করেছিলেন শমিতা। বলা যায়, বলিউড অভিনেত্রীর অভিষেকটা বেশ জাঁকালোই হয়েছিল।

কিন্তু যশ রাজ ফিল্মসের মতো ব্যানারের পৃষ্ঠপোষকতা পেয়েও খুব একটা সুবিধা করতে পারেননি তিনি, সূচনাতেই তাঁর ক্যারিয়ারের ভরাডুবি হয়েছিল। সময়ের স্রোতে বিটাউন থেকে হারিয়েও গিয়েছিলেন। নতুন খবর, ১৬ বছর পর আবার বড় পর্দায় ফিরলেন শমিতা। তাঁকে সম্প্রতি ‘দ্য টেন্যান্ট’ ছবিতে দেখা গেছে।

এই ছবির মুক্তি উপলক্ষে সম্প্রতি নিজের না পাওয়ার যন্ত্রণা নিয়ে নানা কথা বলেছেন শমিতা। তাঁর ক্যারিয়ারের প্রসঙ্গে বলেছেন, ‘যশ রাজের সঙ্গে আমার ক্যারিয়ার শুরু করেছিলাম। কিন্তু এরপরও আমাকে যেসব ছবির প্রস্তাব দেওয়া হচ্ছিল, তা একদমই আমার আশানুরূপ ছিল না। ‘মহব্বতে’ আর ‘জ্যাহের’ ছবির সময় আমি অনুভব করি যে অভিনয় করাটা আমি কতটা উপভোগ করি। আর কাজের প্রতি তখন একটু লোভী হয়ে পড়েছিলাম। আরও বেশি করে কাজ করতে চাইতাম।

কিন্তু অভিজ্ঞতা অন্য রকম, ইন্ডাস্ট্রি আমাকে কাজ দিচ্ছিল না। আমি তখন যা চেয়েছিলাম, তার কিছুই হচ্ছিল না।’ এই বলিউড অভিনেত্রী আরও বলেন, ‘এই ইন্ডাস্ট্রিতে ২০ বছরের বেশি সময় পার করে ফেলেছি। আর আমার ভ্রমণ মোটেও সহজ ছিল না। সব সময় অর্থই সবকিছু নয়। নিজের শিল্পীসত্তা প্রকাশ করতে চান একজন শিল্পী। কিন্তু নিজের প্রতিভা দেখানোর যথেষ্ট সুযোগ আমি পাইনি। কারণ, অনেক কষ্টেসৃষ্টে আমার একটা ছবি মুক্তি পেত।’

তিনি বলেন, ‘সব সময় দু-তিন বছরের ব্যবধানে আমার পরবর্তী ছবি মুক্তি পেত। আমার গায়ে অনায়াসে “কামব্যাক” তকমাটা লাগিয়ে দেওয়া হতো। কিন্তু আমি বুঝে উঠতে পারতাম না, এর মধ্যে “কামব্যাক” কোথায়!’ শমিতা মনে করেন, এবার আর তাঁকে কাজের জন্য অপেক্ষা করতে হবে না। তাঁর ভাষায়, ‘আশা করি মানুষ আমার প্রতিভা এবার দেখতে পাবেন। আর আগামী দিনে আমি ভালো ভালো কাজ পাব। এখনো আমি কাজের জন্য লোভী। এখনো আমার অনেক কিছু করার বাকি আছে। আমার নিজের প্রতি আর নিজের প্রতিভার প্রতি আস্থা আছে। আমি সব সময় আশাবাদী। একবার আশা ছেড়ে দিলে আর এগোতে পারব না।’ ‘টেন্যান্ট’-এর আগে ‘ক্যাশ’ ছবিতে শমিতাকে শেষবার পর্দায় দেখা গিয়েছিল। ছবিটি ২০০৭ সালে মুক্তি পেয়েছিল।

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত