আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

কঠিন কাজটাই করলেন বিলি

কঠিন কাজটাই করলেন বিলি

সামাজিক যোগাযোগমাধ্যমের সঙ্গে তারকাদের অম্ল-মধুর সম্পর্ক। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম যেমন তাঁদের ভক্তদের আরও কাছাকাছি নিয়ে এসেছে, তেমনি মুখোমুখি করেছে অনেক নেতিবাচক বিষয়েরও। সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্রূপের শিকার হয়ে অনেক তারকাকে চিকিৎসা পর্যন্ত নিতে হয়েছে। গত সপ্তাহে সামাজিক মাধ্যম থেকে বিরতির ঘোষণা দিয়েছেন সেলেনা গোমেজ। এবার অ্যাকাউন্টই মুছে দিলেন আরেক গায়িকা বিলি আইলিশ। খবর সিএনএন

সম্প্রতি ‘কোনান ওব্রায়ান নিডস আর ফ্রেন্ড’ পডকাস্টে হাজির হয়েছিলেন বিলি আইলিশ। প্রচারের আগে মুক্তি পাওয়া অনুষ্ঠানের একটি চুম্বক অংশ প্রকাশ্যে এসেছে। সেখানেই বিলিকে সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে কথা বলতে শোনা গেছে। গ্র্যামিজয়ী এই গায়িকা জানান, ফোনে থাকা সামাজিক যোগাযোগমাধ্যমের সব অ্যাপই তিনি মুছে দিয়েছেন। গত কয়েক সপ্তাহ ধরেই ইনস্টাগ্রামে অনিয়মিত ছিলেন বিলি। এই ঘোষণায় বোঝা গেল, সেটা ছিল নিজেকে গুটিয়ে নেওয়ার প্রস্তুতি। গায়িকা বলেন, ‘এসব (সামাজিক মাধ্যম) আর দেখি না, তাই সব অ্যাপ মুছে দিয়েছি।’

বিলি আইলিশের বয়স মোটে একুশ। তিনি বেড়েই উঠেছেন নেট দুনিয়ার ব্যাপক বিস্তারের সময়, তাঁর কাছে ইন্টারনেট, সামাজিক মাধ্যম থেকে নিজেকে গুটিয়ে নেওয়া তাই অনেক বড় বিষয়। শেষ পর্যন্ত কঠিন কাজটি করতে পেরেছেন বলে নিজের ওপর সন্তুষ্ট ‘হ্যাপিয়ার দ্যান এভার’ গায়িকা। নিজেকে ‘ইন্টারনেট কিড’ অভিহিত করে বিলি বলেন, ‘এমন একটা সময় আমি বেড়ে উঠেছি, যখন ইন্টারনেট ছাড়া শৈশব কল্পনাই করা যায় না। তবে সৌভাগ্যবশত আমি ইন্টারনেট থেকে যতটা সম্ভব দূরে ছিলাম। কম্পিউটার ব্যবহার, গেমস সবই করেছি, তবে কম।’

ইন্টারনেটে যাচাই–বাছাই না করেই অনেক তথ্য প্রকাশ করা হয়—সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়ার এটিও বড় কারণ বলেন জানান বিলি, ‘নিজেকে নিয়ে কোন ভিডিও দেখতে গেলেই চমকে উঠি। একবার এক সিরিয়াস ভিডিও দেখলাম যেখানে আমাকে “ভয়ংকর ব্যক্তি” বলে অভিহিত করা হয়েছে। আমি এতটাই মূর্খ যে নেট দুনিয়ায় যা পড়ি, বিশ্বাস করি। পরে দেখলাম, যেসব তথ্য দেখি, তার প্রায় সবই ভুয়া। কিন্তু শুনতে শুনতে মানুষ এসবই বিশ্বাস করে।’ পডকাস্টটি ২৭ মার্চ মুক্তি পাবে, যেখানে ব্যক্তিগত জীবন, গানসহ নানা প্রসঙ্গে কথা বলেছেন বিলি আইলিশ।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত