আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

'হাওয়া'র কারণে জীবনে কোন পরিবর্তন আসেনি: তুষি

'হাওয়া'র কারণে জীবনে কোন পরিবর্তন আসেনি: তুষি

গেল বছরটি স্বপ্নের মতো গেছে অভিনেত্রী নাজিফা তুষির। ‘হাওয়া’ সিনেমার মাধ্যমে নিজেকে নতুন করে চিনিয়েছেন তিনি। এই 'হাওয়া' ক্যারিয়ারে কতটা পরিবর্তন আনলো তুষির? এ প্রশ্ন রাখা হয় তুষিকে। তুষি বলেন, ‘আমি আগে যেমন জীবন যাপন করতাম এখনও তাই আছে। জীবন যাপনে কোনো পরিবর্তন আসেনি। তবে আগে মানুষ আমাকে কম চিনত, এখন বের হলে বেশি চেনে। ছবি তুলতে আসে। পরিবর্তন বলতে এটাই।’

'হাওয়া'র কারণে জীবন যাপনে যেমন পরিববর্তন আসেনি তুষির তেমন পরিবর্তন আসেনি চিন্তা ধারাতেও। তবে অভিনেত্রী জানালেন চাপ বেড়েছে, কাজের চাপ। তুষি জানান, তার প্রতি দর্শকদের চাহিদা বেড়েছে। এই চাহিদার কারণে কিছুটা প্রেসার অনুভব করছেন। অভিনেত্রী তুষির ভাষ্য, 'ছবিটি ব্যাপক দর্শকপ্রিয়তা পাওয়ায় একটু প্রেসার বেড়েছে। আমার প্রতি মানুষের চাহিদা বেড়েছে। তাই একটু চাপও অনুভব হচ্ছে।’

২০১৪ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পথচলা শুরু করেন অভিনেত্রী নাজিফা তুষি। ওই আসরে তিনি প্রথম রানারআপ হন। এরপর ২০১৬ সালে নির্মাতা রেদওয়ান রনি পরিচালিত ‘আইসক্রিম’ দিয়ে শুরু করেন চলচ্চিত্রে যাত্রা। গত বছরের আলোচিত ও ব্যবসাসফল ‘হাওয়া’ সিনেমায় ‘গুলতি’ চরিত্রটি তাকে এনে দিয়েছে বিশেষ পরিচিতি।

'হাওয়া'র পর নতুন কোনো ছবিতে তুষিকে দেখা যায়নি। তাহলে তুষি কী নতুন কোনো ছবির প্রস্তাব পাননি? উত্তরে বললেন, 'প্রস্তাব আসেনি তা কিন্তু নয়। আমার কাজের একটা ধরন আছে। সেই ধরনের, সেই ধারার কাজই করতে চাই আমি। যে চরিত্র নিয়ে আমারও গবেষণা করার সুযোগ আছে, সেই চরিত্র করতে চাই। কিছু কাজের ব্যাপারে কথা হয়েছে। শিগগিরেই জানতে পারবেন সব।'




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত