আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন এ আর রহমানের ছেলে

অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন এ আর রহমানের ছেলে

স্টেজে অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমানের ছেলে এ আর আমিন। যেখানে তিনি গান করছিলেন সেখানেই ভেঙে পড়ে ক্রেনসহ ঝাড়বাতি। ভাগ্যের জোরে দুর্ঘটনার কবল থেকে রক্ষা পান আমিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন এ কথা।

সোশ্যাল মিডিয়ায় আমিন লেখেন, 'তিন দিন আগে দুর্ঘটনার সাক্ষী আমি। তবে এখন ভাল আছি। তাই ঈশ্বর, মা-বাবা-শুভানুধ্যায়ীদের কাছে আমি কৃতজ্ঞ। একেবারে মঞ্চের মাঝে দাঁড়িয়ে পারফর্ম করছি, এমন সময় ক্রেন সমেত ঝুলন্ত তিনটি ঝাড়বাতি-সহ গোটাটা ভেঙে পড়ে। একটু এদিক-ওদিক হলে হয়তো সব কিছু অন্য রকম হতো। এই গোটা ঘটনার আকস্মিকতা থেকে এখনও বেরোতে পারিনি আমি।'

আমিনের এই পোস্টে তাঁর জন্য প্রার্থনা করেছেন তার শুভানুধ্যায়ীরা। এ আর রহমানের তিন সন্তান। আমিন ছাড়াও খাতিজা ও রাহিমা নামে দুই মেয়ে রয়েছে তার। পেশায় সঙ্গীত শিল্পী আমিন, ২০১৫ সালে তামিল ছবি ‘ও কাদাল কানমনি’ ছবির মাধ্যমে প্লেব্যাকের জগতে আত্মপ্রকাশ। তারপর বিভিন্ন ভাষায় গান গেয়েছেন আমিন। ‘দিল বেচারা’ ছবিতে অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের কণ্ঠে ‘নেভার সে গুডবাই’ গানটি আমিনের গাওয়া।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত