আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

তামান্না ভাটিয়ার স্মরণীয় ১৮ বছর

তামান্না ভাটিয়ার স্মরণীয় ১৮ বছর

২০০৫ সালে তামিল ছবি ‘শ্রী’ ও হিন্দি ছবি ‘চাঁদ সা রোশন চেহেরা’ দিয়ে অভিনয়জীবন শুরু করেছিলেন তামান্না। নয় নয় করে এই মায়াবী দুনিয়ায় ১৮ বছর কাটিয়ে ফেললেন তামান্না ভাটিয়া। শুধু দক্ষিণের নয়, উত্তরের সিনেমাপ্রেমীদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী।

নিজের এই ১৮ বছরের ফিল্মি ভ্রমণ নিয়ে তামান্না বলেছেন, ‘এই ১৮ বছর এককথায় দুর্দান্ত। আর এই ভ্রমণে প্রচুর অভিজ্ঞতা সঞ্চয় করেছি। গত কয়েক বছরে নিজেকে ক্রমাগত উন্নত করেছি। অভিনেত্রী হিসেবে আরও সমৃদ্ধ হয়েছি।’ তিনি আরও বলেছেন, ‘১৮ বছরের এই চলার পথে দর্শক আমায় শুধু ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। আর পেয়েছি তাঁদের ঝুড়ি ঝুড়ি প্রশংসা।

এখনো মনে করি, এই সবেমাত্র আমার ক্যারিয়ার শুরু করেছি। এখনো আমার অনেকটা পথচলা বাকি। প্রতিটা দিন আমি নতুন কিছু না কিছু শিখছি। নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করছি। প্রতিটা মানুষের কাছে চিরকৃতজ্ঞ থাকব, যাঁরা এই ভ্রমণে আমার পাশে থেকেছেন।’ ২০২২ সালে কান চলচ্চিত্র উৎসবে তামান্নার ফ্যাশন স্টেটমেন্ট রীতিমতো ঝড় তুলেছিল। ‘বাহুবলী’ ছবিটি তাঁকে রাতারাতি দক্ষিণি তারকা থেকে সর্বভারতীয় তারকায় পরিণত করেছিল।

শুধু বড় পর্দায় নয়, ওটিটিতেও তামান্নার সমান দাপট। ২০২৩ সালে তামান্নাকে শুধু দক্ষিণে নয়, বলিউড ছবিতেও দেখা যাবে। তামান্নার ঝুলিতে আছে তেলেগু ছবি ‘ভোলা শঙ্কর’, তামিল ছবি ‘জেলার’, ‘হিন্দি ছবি বোলে চুরিয়াঁ’ ও মালয়লাম ছবি ‘বান্দ্রা’। এ ছাড়া ওটিটিতে তাঁকে ‘জি করদা’ ও ‘লস্ট স্টোরিজ’-এ দেখা যাবে।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত