আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

হোলি উৎসব: রঙের খেলায় মজলেন বলি তারকারা

হোলি উৎসব: রঙের খেলায় মজলেন বলি তারকারা

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম আনন্দঘন উৎসব দোল পূর্ণিমা। এই দিনে রঙের খেলায় মেতে ওঠেন তারা। একে-অপরকে রঙ মাখিয়ে উৎসবটি পালন করেন বিশ্বাসীরা। সেই সঙ্গে থাকে ধর্মীয় পূজার্চনাও। বাংলাদেশে দোল পূর্ণিমা নামে পরিচিত হলেও ভারতে উৎসবটিকে বলা হয় ‘হোলি’। আর প্রতি বছরই এই উৎসবে সাধারণ মানুষের মতো তারকারা নানা রঙে নিজের রাঙিয়ে তোলেন। ব্যতিক্রম ঘটেনি এবারও। বলিউড তারকাদের মধ্যে কে কীভাবে হোলি উৎসবে সামিল হয়েছেন, চলুন এক নজরে সেটা জেনে নেওয়া যাক-

তারকা দম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ হোলি উৎসবে মেতেছেন পরিবারের সঙ্গে। ঘরের বারান্দায় থেকে রঙে মাখামাখি অবস্থায় সেলফি তুলে তা শেয়ার করেছেন ক্যাট। যেখানে তার সঙ্গে আছেন স্বামী ভিকি, শ্বশুর-শাশুড়ি ও বোন ইসাবেল। ছবির ক্যাপশনে ভক্তদের হোলির শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী।

শুটিং সেট থেকে উৎসবের শুভেচ্ছা বিনিময় করেছেন আলিয়া ভাট। রঙিন একটি ছাতার নিচে দাঁড়িয়ে সেলফি তুলেছেন তিনি। ক্যাপশনে বলেছেন, “রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমার সেট থেকে ভীষণ রঙিন এক রানির পক্ষ থেকে হোলি উৎসবের শুভেচ্ছা।” বলিউড ভাইজান সালমান খান শুভেচ্ছা দিয়েছেন তার ফার্মহাউজে তোলা একটি ছবি দিয়ে। যদিও তাতে আবিরের অস্তিত্ব নেই। তবে সালমানের ছবিটাই যে ভক্তদের কাছে বিশেষ উপহার। যেখানে তাকে ধূসর-সবুজ টি-শার্ট আর কফি কালারের হ্যাট পরিহিত উদাস দৃষ্টিতে দেখা গেছে।

সন্তানদের নিয়ে হোলিতে মজেছেন কারিনা কাপুর খান। তৈমুর ও জেহ-কে নিয়ে রঙে একেবারে মাখামাখি অবস্থা তার। সেই ছবিই শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। তবে কাজের ব্যস্ততায় উপস্থিত ছিলেন না সাইফ আলি খান। তাই স্বামীকে মিস করার কথাও জানাতে ভুললেন না নবাবপত্নী। শুভেচ্ছা বার্তায় কারিনা বলেছেন, ‘তোমাদের সবার মাঝে রঙ, ভালোবাসা ও আনন্দ ছড়িয়ে দিলাম। ভালোবাসা নিও ইনস্টাগ্রাম পরিবার। হ্যাপি হোলি।’

নবদম্পতি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির হোলি উৎসবের নয়া ছবি অবশ্য পাওয়া যায়নি। তবে তারা বিয়ের হলুদে তোলা ছবি দিয়েই শুভেচ্ছা সেরেছেন। দুজনের সমন্বিত পোস্টে বলা হয়েছে, ‘আমার এবং আমার ভালোবাসার মানুষের পক্ষ থেকে তোমাদের সবাইকে হোলির শুভেচ্ছা।’

মুখে-গায়ে রঙ আবির মেখে একেবারে রঙিন রূপে ক্যামেরায় ধরা দিয়েছেন অনন্যা পাণ্ডে। হলুদ পোশাকে নিজেকে সাজিয়ে জানিয়েছেন শুভেচ্ছা। অভিনেতা শহিদ কাপুর একটু ভিন্ন আঙ্গিকে শুভেচ্ছা জানিয়েছেন। ‘কবির সিং’ সিনেমায় তাকে হোলি উৎসবে তীব্র রাগান্বিত অবস্থায় বাইক নিয়ে ছুটতে দেখা যায়। ওই দৃশ্যটিই শেয়ার করেছেন অভিনেতা।

সূত্র: ইন্ডিয়া টুডে ও পিঙ্কভিলা



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত