আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

বাজারে গিয়ে ছবি আঁকলেন ভাবনা

বাজারে গিয়ে ছবি আঁকলেন ভাবনা

‘ঘর সামলাই, ব্যবসাও সামলাই’- নারী দিবস উপলক্ষে এই বার্তা দিয়েছে একটি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান। যেটা নিয়ে তর্ক-বিতর্কের প্লাবন বয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই যার যার সামলানোর ফিরিস্তি দিচ্ছেন। আবার কেউ কেউ সেই ক্যাম্পেইনের সমালোচনায় খরচ করছেন নিন্দা।

এই সামলানো ইস্যুতে সামিল হলেন অভিনেত্রী, চিত্রশিল্পী ও কবি আশনা হাবিব ভাবনা। তবে অন্যদের চেয়ে একধাপ এগিয়ে, একেবারে বাস্তব প্রমাণসমেত তিনি নিজের অবস্থানের জানান দিয়েছেন। একটি বাজারে গিয়ে ছবি এঁকেছেন ভাবনা। আর সেই মুহূর্ত ক্যামেরায় বন্দী করে জানালেন নারী দিবসের শুভেচ্ছা।

সোশ্যাল হ্যান্ডেলে ভাবনার স্পষ্ট বার্তা, ‘বাসার বাজার সামলাই না, বাজারে গিয়ে ছবি আঁকি।’ হ্যাশট্যাগে যুক্ত করেছেন বহুল পরিচিত কথা ‘মাই লাইফ মাই রুলস’। তিনিও খোলাসা করলেন এসব ছবির আড়ালের ভাবনাগুলো। তিনি বলেন, ‘গতকাল (৭ মার্চ) রাতেই হাতিরপুল বাজারে গিয়ে ছবিটা এঁকেছি। আসলে বাজার আমার খুব পছন্দ। মাঝেমধ্যে গভীর রাতে বাজারে যেতে ইচ্ছে করে। কিন্তু যেতে পারি না। কারণ আমার আশেপাশের মানুষেরা বলেন, যাওয়া যাবে না, হ্যানত্যান! তবে আমার খুব ইচ্ছা যে, বাজারে গিয়ে ছবি আঁকবো। সেই ইচ্ছে থেকে আগেও একাধিকবার বাজারে গিয়ে ছবি এঁকেছি। গতকাল মনে হলো যে, এটাকে ক্যামেরায় ধারণ করা দরকার।’

বাজারে গিয়ে ভাবনা যে ছবিটি এঁকেছেন, সেখানে দেখা যাচ্ছে, একটি পদ্মফুলের ওপর একজন গর্ভবতী নারীর অবয়ব। এর মাধ্যমে নারীর সৌন্দর্য এবং মাতৃত্ব ফুটিয়ে তুলেছেন অভিনেত্রী। ঘর-বাহির সামলানো বিতর্ক নিয়ে ভাবনা বলেন, ‘যার যেটা ইচ্ছা। আমার জীবন, আমার নিয়ম। আমি বাজার করতে বাজারে যাই না। কিন্তু বাজারে তো আমি ছবি আঁকতে যেতে পারি, মানুষ দেখতে যেতে পারি। আমার ইচ্ছা।

সবাইকে কি বাজার সামলাতে হবে? আমি সবসময়ই চাই আমার চিত্র, কবিতা ও অভিনয়ের মাধ্যমে সমাজে একটা বার্তা দিতে। সামলা-সামলি নিয়ে তো অনেক পোস্ট দেখছিলাম, মনে হলো যে, একটা জবাব দেওয়া জরুরি। তাই এই কাজটি করা।’ উল্লেখ্য, অভিনেত্রী হিসেবে পরিচিতি পেলেও নিজেকে চিত্রশিল্প, কবিতা ও নৃত্য নানান ক্ষেত্রে মেলে ধরেছেন ভাবনা। গত ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তিনি একটি পোয়েট্রিক্যাল ফিল্ম উপহার দিয়েছেন। যেখানে কাজী নজরুল ইসলামের বিখ্যাত ‘বিদ্রোহী’ কবিতার সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন ভাবনা। 



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত