আপডেট :

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

মানসম্মত কাজ করার চেষ্টা করি

মানসম্মত কাজ করার চেষ্টা করি

#কিছুদিন আগে মঞ্চে দেখা গেছে
আপনাকে। দীর্ঘদিন পর মঞ্চে কাজ
করতে কেমন লেগেছে?
##প্রায় দশ বছর পর মঞ্চে কাজ করেছি।
‘দেওয়ান গাজীর কিস্সা’ নাটকের মাধমে
মঞ্চে নিয়মিত হলাম। নাটকটি নির্দেশনা
দিয়েছেন বিশিষ্ট নাট্যজন
আসাদুজ্জামান নূর। মঞ্চ আসলে
অভিনয়ের আরাধনার জায়গা। এটা
অস্বীকার করার কোনো উপায় নেই।
একজন শিল্পীকে পরিপূর্ণভাবে তৈরি
করতে পারে একমাত্র মঞ্চই। তাই এখানে
কাজ করতে পারাটা অবশ্যই ভালো
লাগার।

#টিভি নাটকেও আপনার অভিনয় সাবলীল...
##চেষ্টা করি পরিচালক এবং দর্শকের মন জয়
করে কাজ করতে। পরিচালক বলেছি এজন্য
যে, দর্শকের আগে পরিচালকই মনিটরে আমার
অভিনয় দেখেন। তার সন্তুষ্টি না হলে অবশ্যই
দর্শকের কাছে পৌঁছানো সম্ভব নয়। আর
দর্শকরা তো হচ্ছেন শিল্পীদের প্রাণ।
তাদের সন্তুষ্টির জন্য কাজ করাটা আসলেই
কঠিন। তবুও চেষ্টা করি মানসম্মত কাজ
উপহার দিতে।

#বর্তমান টিভি নাটকের মান নিয়ে আপনার
মূল্যায়ন কী?
##এখনকার টিভি নাটকের কথা বলাটা একটু
মুশকিল। আমি সবসময় মনের মধ্যে পজেটিভ
ধারণা পোষণ করি। এখন চ্যানেল আধিক্য।
তাই নাটকের পরিমাণও বেশি। ভালো-মন্দ
দুটোই আছে। আমার মনে হয় মন্দের চেয়ে
ভালোর সংখ্যাটাই বেশি।

#বিজ্ঞাপন বিরক্তিতে নাটকের দর্শক কমে
যাচ্ছে বলেও অনেকে মনে করেন...
## কথাটার সঙ্গে আমি পুরোপুরি একমত নই।
কারণ দর্শক ধরে রাখার মতো নাটক হলে
অবশ্যই বিজ্ঞাপনের বিরক্তির পরও তারা
নাটক দেখবেন। নির্মাতাদের উচিত হবে সে
মানের নাটক তৈরি করা। পাশাপাশি
চ্যানেল কর্তৃপক্ষকেও কিছুটা নমনীয় হতে
হবে। একটা নিয়মের মধ্যে আসতে হবে।

#আপনার অভিনীত চলচ্চিত্রের কী অবস্থা?
##‘ছিটকিনি’ ছবিটির ৭০ ভাগ কাজ শেষ
হয়েছে। বাকি অংশের শুটিংয়ের জন্য
শীতকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। এ
ছবিটি পরিচালনা করছেন সাজেদুল আউয়াল।
অন্যদিকে মৃত্তিকা গুণ পরিচালিত ‘কালো
মেঘের ভেলা’ ছবিটির কাজ শেষ হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত