আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

কারিনা জানালেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়েছেন

কারিনা জানালেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়েছেন

বয়স তার ৪২ বছর। এর মধ্যে ২৩ বছর ধরে জুড়ে রয়েছেন সিনেমার সঙ্গে। জনপ্রিয়তা থেকে স্বীকৃতি সবই পেয়েছেন। বলিউডের সবচেয়ে সফল কয়েকটি সিনেমার নায়িকা তিনি। ফলে তারকাখ্যাতিতে অন্য অনেকের চেয়ে তার নামটা এগিয়েই থাকে। এছাড়া নিজ পরিবারের ঐতিহ্য ও স্বামীর পরিবারের রাজকীয় ইতিহাস তো রয়েছেই।

হ্যাঁ, বলা হচ্ছে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খানের কথা। স্লিম ফিগারে, গ্ল্যামারাস চরিত্রে যেমন তাকে দেখা গেছে, আবার অভিনয়নির্ভর চরিত্রেও নিজের দক্ষতা দেখিয়েছেন তিনি। তাই তারকা হিসেবে খ্যাতি পেলেও দিনশেষে অভিনয়কেই গুরুত্ব দেন এ অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কারিনা জানান, তুমুল জনপ্রিয়তার চেয়ে একজন ভালো অভিনয়শিল্পী হওয়া জরুরি। তার ভাষ্য, ‘আমি নিজেকে তারকা মনে করি না। আমি বিশ্বাস করি, প্রত্যেকেই বিশেষ। এবং আমার মনে হয়, এই সময়ে প্রত্যেকেই ভালো অভিনেতা হতে চান, তারকা নয়। এটাই এখনকার সিনেমার মানদণ্ড।’

নিজের পরিবারের সূত্র টেনে কারিনা কাপুর বলেন, ‘আমার পরিবারে শাম্মী কাপুর, শশী কাপুর ও ঋষি কাপুরের মতো মানুষকে দেখেছি, যাদেরকে হিন্দি সিনেমার অন্যতম দক্ষ অভিনেতা বিবেচনা করা হয়। সুতরাং আমার কাছে সবসময়ই তারকা হওয়ার চেয়ে ভালো অভিনেতা হওয়া গুরুত্বপূর্ণ।’ কারিনা কাপুর জানান, তিনি তার অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে গড়ে তুলেছেন। রাতারাতি নয়, ধীরে ধীরে পাকা অভিনেত্রী এবং ব্যক্তি জীবনে স্থিতিশীল হয়ে উঠেছেন। তাই অন্যদেরও নিজ ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাবার পরামর্শ দিয়েছেন তিনি।

উল্লেখ্য, কারিনাকে সর্বশেষ দেখা গেছে ‘লাল সিং চাড্ডা’ সিনেমায়। এটি গত বছরের ১১ আগস্ট মুক্তি পেয়েছিলো। এতে সুপারস্টার আমির খানের সঙ্গে কাজ করেছেন তিনি। ছবিটি অবশ্য বক্স অফিসে খুব একটা সাড়া জাগাতে পারেনি। এদিকে বর্তমানে কারিনার হাতে ‘দ্য বাকিংহাম মার্ডারস’ ও ‘দ্য ডিভোশন অব সাসপেক্ট’ নামে দুটি প্রজেক্ট রয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত