আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

এবারের অস্কারে প্রথমবারের মতো থাকছে না রেড কার্পেট!

এবারের অস্কারে প্রথমবারের মতো থাকছে না রেড কার্পেট!

উঠতে যাচ্ছে ৯৫তম অস্কার পুরস্কার বা অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের পর্দা। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার রাত ৮টায় শুরু হবে অনুষ্ঠানটি। তবে এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রির পার্টি বা অ্যাওয়ার্ড ফাংশনগুলোর সমার্থক হিসেবে পরিচিত রেড কার্পেট থাকছে না ৯৫তম অস্কারে। রেড কার্পেটের জায়গায় এবার থাকছে শ্যাম্পেন রঙের কার্পেট। ১৯৬১ সালের পর প্রথমবারের মতো অস্কারে পরিবর্তিত হলো কার্পেটের রঙ। খবর এবিসি নিউজের।

এর আগে গত বুধবার ডলবি হাউসের সামনে শ্যাম্পেন রঙের কার্পেটটি স্থাপনের সময় উপস্থিত ছিলেন এবারের অস্কারের উপস্থাপক জিমি কিমেল। কার্পেটের রঙ সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জিমি বলেন, সবাই জিজ্ঞেস করছেন যে, এ বছর অস্কারে কোনো ঝামেলা বা সহিংসতা হবে কিনা। আমরা আশা করছি সে রকম কিছু হবে না। মূলত রাতের আয়োজনের মতো অনুভব করাতেই এ সিদ্ধান্ত।

বিষয়টি ব্যাখ্যা করে জিমি বলেন, শুরু থেকেই অ্যাকাডেমির বিরুদ্ধে অভিযোগ ছিল যে, অস্কার মূলত রাতের আয়োজন হলেও এখানে আমন্ত্রিত অতিথিরা আসতে শুরু করেন বিকাল ৪টা থেকে। স্বাভাবিকভাবেই সবাই এখানে দিনের পোশাক পরে আসেন। কিন্তু মূল অনুষ্ঠান শুরু হয় রাতে। আর কার্পেটের রঙ হয়তো সবসময়ই একই থাকবে না। এটা পরিবর্তিত হতেই পারে।

চলচ্চিত্র জগতের সবচেয়ে অভিজাত পুরষ্কার অস্কার। রোববার সন্ধ্যা ৮টা থেকে সরাসরি সম্প্রচার শুরু করবে মার্কিন টিভি চ্যানেল এবিসি। যা বাংলাদেশ সময় ১৩ মার্চ ভোর ৬টা থেকে দর্শকরা উপভোগ করতে পারবেন। প্রতিবারের মতো এবারেও বিভিন্ন ক্যাটাগরির মনোনয়নে রাখা হয়েছে বেশ বৈচিত্র্য। এবার তৃতীয়বারের মতো অনুষ্ঠানটি উপস্থাপনা করতে যাচ্ছেন বিশ্বখ্যাত টিভি ব্যক্তিত্ব ও উপস্থাপক জিমি কিমেল।

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত