আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

সুন্দর এই পোশাক পরে রাজকীয় অনুভূতি হচ্ছে: সুস্মিতা সেন

সুন্দর এই পোশাক পরে রাজকীয় অনুভূতি হচ্ছে: সুস্মিতা সেন

বলিউডের সুপারফিট নায়িকাদের একজন সুস্মিতা সেন। বয়স মাত্র ৪৭ বছর। তাই তাঁর হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার খবরে চমকে গিয়েছিলেন ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই খবরটা দিয়েছিলেন তিনি। তবে এখন তিনি পুরোপুরি সুস্থ। গতকাল ল্যাকমে ফ্যাশন উইকের র‍্যাম্পে স্বমহিমায় ফিরে এসে জীবনকে রীতিমতো উদ্‌যাপন করলেন এই বলিউড নায়িকা, তথা সাবেক বিশ্বসুন্দরী।

গত বৃহস্পতিবার শুরু হয়েছে ‘এফডিসিআই ল্যাকমে ফ্যাশন উইক ২০২৩’। চার দিনের এই ফ্যাশন উৎসব আজ শেষ হবে। তার আগে গতকাল শনিবার লেমন রঙের লেহেঙ্গা-চোলিতে অপ্সরা বেশে ল্যাকমের আঙিনায় স্নিগ্ধতা ছড়িয়েছিলেন বলিউড নায়িকা সুস্মিতা সেন। তাঁকে খ্যাতনামা ডিজাইনার অনুশ্রী রেড্ডির ডিজাইন করা সাবেকি পোশাকে দেখা গেছে। জীবনের স্বাভাবিক ছন্দে ফিরে আসা প্রসঙ্গে স্মিত হেসে সুস্মিতা বলেন, ‘আমি খুব ভালো আছি। অনেকেই বলেছিলেন, এ সময় আমাকে ডাকাটা ঠিক হবে না। কিন্তু সে (অনুশ্রী রেড্ডি) কারুর কথা না শুনে আমাকে ডেকেছে। আমাকে অনুপ্রাণিত করেছে। তার জন্য তাকে ধন্যবাদ।

আমি মনে করি, জীবনের ছন্দে ফেরা আর জীবনকে উদ্‌যাপন করার জন্য র‍্যাম্পের থেকে ভালো স্থান আর কিছু হতে পারে না।’ নিজের পোশাক সম্পর্কে সুস্মিতা বলেন, ‘সুন্দর এই পোশাক পরে রাজকীয় অনুভূতি হচ্ছে। পোশাকটা দেখে মনে হতে পারে ভারী। কিন্তু আদতে এটা বেশ হালকা। আর আমি এই পোশাক পরে বেশ গর্বিত। কারণ, এটা নিজাম জারদৌসি কারুকাজ। হায়দরাবাদে আমার জন্ম। তাই এই শহর আমার নিজের। নিজের শহরের ঐতিহ্যকে বহন করে আমি গর্বিত। সব মিলিয়ে দুর্দান্ত এক অনুভূতি।’

সুস্থ হয়ে ফেরা প্রসঙ্গে সুস্মিতা আরও বলেন, ‘এখন এক দারুণ সময়। আর সেই কঠিন সময় কাটিয়ে এখন আমি নিশ্চিত যে এখনো অনেক কিছু করার আমার বাকি আছে।’ মেয়েদের কী বার্তা দিতে চান, সুস্মিতা হেসে বলেন, ‘নিনজা, আমি শুধু এটা বলতে পারি। নিজের মধ্যে শক্তি থাকলে জীবন থামাতে পারে না। আর আপনি আপনার জীবনে এমন কিছু করুন, অন্য সবাইকে যা প্রেরণা জোগাবে।’

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত