আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

দুইবারের অস্কারজয়ী যখন বাজে অভিনেতা

দুইবারের অস্কারজয়ী যখন বাজে অভিনেতা

দুয়ারে কড়া নাড়ছে অস্কার। রীতি মেনে একদিন আগেই ঘোষণা হলো রেজি। এই প্যারোডি পুরস্কারটিতে বাজে সিনেমা, অভিনয়শিল্পীদের ‘পুরস্কৃত’ করা হয়। তবে এবারের রেজিতে বড় চমক টম হ্যাংকস। গত শনিবার রাতে অনুষ্ঠিত পুরস্কার অনুষ্ঠানে দুইবার অস্কারজয়ী এই অভিনেতাকে দেওয়া হয়েছে দুটি রেজি। খবর এএফপির

বাজে সিনেমার পুরস্কার হলে কী হবে, অস্কারের ঠিক আগেভাগে প্রদত্ত এই অ্যাওয়ার্ডটি ভালোই উপভোগ করেন সিনেমাপ্রেমীরা। রেজি কর্তৃপক্ষ নিজেদের বলে অস্কারের ‘আগলি কাজিন’। এবারের অস্কারে আট ক্যাটাগরিতে মনোনীত হয়েছে এলভিস। তবে মুক্তির পর থেকেই ছবিটিতে টম হ্যাংকসের পারফরম্যান্স নিয়ে ব্যাপক সমালোচনা ছিল। রেজির ভোটাররা তাই বাজে পার্শ্ব–অভিনেতা হিসেবে হ্যাংকসকেই বেছেছেন।

ছবিতে অদ্ভুত উচ্চারণ আর উপস্থিতির জন্য বাজে স্ক্রিন কম্বো ক্যাটাগরিতেও তাঁকে বেছে নেওয়া হয়েছে। তার চেয়ে বড় কথা, জোড়া নয়, তিনটি রেজিও পেতে পারতেন হ্যাংকস। বাজে অভিনেতার ক্যাটাগরিতেও তিনি মনোনীত হয়েছিলেন কি না! তাঁকে অবশ্য বাঁচিয়ে দিয়েছেন জারেড লেটো, মরবিয়াস ছবিতে তাঁর পারফরম্যান্সের ‘স্বীকৃতি’ পেয়েছেন তিনি। এবারের রেজির আরেক চমক বাজে অভিনেত্রীর ক্যাটাগরি। এই বিভাগে ১২ বছর বয়সী অভিনেত্রী রায়ান কিয়ারা আর্মস্ট্রংকে মনোনয়ন দিয়ে প্রবল সমালোচনার মুখে পড়ে রেজি কর্তৃপক্ষ। পরে অবশ্য তাঁকে বাদ দেওয়া হয়। শেষ পর্যন্ত এই বিভাগে নিজেদেরই ‘পুরস্কৃত’ করে রেজি কর্তৃপক্ষ। সেটি গ্রহণ করে কর্তৃপক্ষ বলে, ‘চিয়ার্স, নতুন ভুল না করা পর্যন্ত এই অসম্মান গ্রহণ করলাম।’

৪৩তম রেজিতে সেরা বাজে সিনেমা হয়েছে ব্লন্ড। গত বছর নেটফ্লিক্সে মুক্তি পাওয়া মেরেলিন মনরোর বায়োপিকটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ছিল, তবে এটিকেই সবচেয়ে বাজে সিনেমা হিসেবে বেছে নিয়েছে রেজি।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত