আপডেট :

        ২০২৮ অলিম্পিক আয়োজনের প্রস্তুতিতে বড় আর্থিক সংকট, ৫৯৫ মিলিয়ন ডলার ঘাটতি দেখাল এলএ২৮

        ৩০ ফুট ঢেউয়ের আঘাতে ভেঙে পড়ল পিয়ার, ক্যালিফোর্নিয়ার উপকূলে ভয়াবহ জলোচ্ছ্বাস

        পুরুষের জন নাঙ্গের আকারও নারীদের কাছে আকর্ষণীয়তার মূল্যায়নে প্রভাব ফেলে, বলছে গবেষণা

        ফ্লোরিডার মাংসের দোকানে প শু নি র্যা তনের অভিযোগ, গ্রে প্তার ৬ কর্মী

        মোদির দলের প্রতি পক্ষপাতের অভিযোগ, বিক্ষোভের মুখে কংগ্রেসের সঙ্গে আলোচনায় মেটা

        আলঝেইমারে আক্রান্ত ব্যক্তি আমাজন বনে ১১ দিন একা বেঁচে থাকার পর উদ্ধার

        বাংলাদেশসহ ১৬ বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্কের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

        নিউ অরলিন্স থেকে ফ্লোরিডাগামী বিমান বিধ্বস্ত, নিহত চার প্রাপ্তবয়স্ক ও দুই শিশু

        রেকর্ড উচ্চতার জোয়ারের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকায় বন্যা সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় স্কেটিং রিঙ্ক মালিককে হত্যায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

        গোপন সূত্রের পরিচয় প্রকাশ না করায় কারাবাসের ঝুঁকিতে প্রবীণ টিভি সাংবাদিক

        শিশুদের ডে-কেয়ার সংকট কাটাতে নতুন পরিকল্পনা নিয়ে আসছেন লস এঞ্জেলেসের মেয়র-ইলেক্ট

        আইসিই আটককেন্দ্রে চিঠি পৌঁছাতে দেরি, আপিলের সুযোগ হারিয়ে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের মুখে অভিবাসীরা

        যুক্তরাষ্ট্রের বড় পুলিশ সংস্থাগুলোর মধ্যে গত বছর সবচেয়ে বেশি গুলি চালিয়েছে এলএপিডি

        ইনগলউডে ১২ তলা কালি হোটেলের নির্মাণে দৃশ্যমান অগ্রগতি, থাকছে ৩৩৪টি কক্ষ ও স্যুট

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

হৃদরোগে আক্রান্ত কন্ঠশিল্পী ফুয়াদ

হৃদরোগে আক্রান্ত কন্ঠশিল্পী ফুয়াদ

ছবি: এলএবাংলাটাইমস

দেশের জনপ্রিয় গায়ক, সুরকার ও সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির। মডার্ন মিউজিকের সঙ্গে শ্রোতাদের পরিচয় করিয়ে দেওয়ার প্রথম সারির একজন তিনি। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর লস এঞ্জেলেসের একটি হাসপাতালে তার ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়েছে।

ফুয়াদের বড় ভাই রাহাত আল মুক্তাদির গণমাধ্যমকে জানিয়েছেন, নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগেই ফুয়াদের অপারেশন সম্পন্ন হয়েছে। তার দুইটি বাইপাস করা হয়েছে। তার অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো।

‘চিরকুট’র ভোকাল, গীতিকার ও সুরকার শারমীন সুলতানা সুমি লিখেছেন, আমাদের সবার প্রিয় এবং বাংলাদেশের জনপ্রিয় সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির ভাইয়ের আট ঘণ্টাব্যাপী ওপেন হার্ট সার্জারি হচ্ছে আমেরিকার একটি হাসপাতালে। আমাদের ফুয়াদ ভাই একজন যোদ্ধা।

এর আগে, ২০১৭ সালে ফুয়াদ ভাইয়ের থাইরয়েড ক্যানসারের জন্য সার্জারি হয়েছিল। তিনি সেটা রিকভারিও করেছেন সাহসের সাথে। ফুয়াদ ভাইয়ের পরিবার আমার নিজের পরিবারের মত। আজকের দিনটা এই অমায়িক, ভীষণ আন্তরিক পরিবারটার জন্য কঠিন একটি দিন। আল্লাহ সহায় হোন। ফুয়াদ ভাইয়ের সফল অপারেশন এবং সার্বিক সুস্থতার জন্য আল্লাহর কাছে বিনীত প্রার্থনা করছি। আপনারাও প্লিজ ফুয়াদ ভাইকে আপনাদের দোয়ায় রাখবেন।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত