আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

শ্যাম বেনেগালের অসুস্থতার খবর সত্য নয়!

শ্যাম বেনেগালের অসুস্থতার খবর সত্য নয়!

শনিবার (১১ মার্চ) ভারতীয় গণমাধ্যমগুলোতে খবর প্রকাশিত হয় যে, কিংবদন্তি নির্মাতা শ্যাম বেনেগাল গুরুতর অসুস্থ। তার দুটি কিডনিই বিকল হয়ে গেছে। এজন্য চলছে ডায়ালাইসিস। এমনকি তিনি এতোটাই অসুস্থ যে, হাসপাতালে পর্যন্ত নেওয়া যাচ্ছে না। তাই বাড়িতেই চিকিৎসক এসে তার ডায়ালাইসিস করছেন।

কিন্তু একদিন পর আজ রবিবার (১২ মার্চ) শ্যাম বেনেগালের কন্যা, কস্টিউম ডিজাইনার পিয়া বেনেগাল দাবি করলেন, তার বাবার অসুস্থতার খবর সত্য নয়। তিনি সুস্থ আছেন। এমনকি কাজেও ফিরবেন কয়েক দিনের মধ্যে। বাবার স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে পিয়া বলেন, ‘তার এমন কিছুই হয়নি, যেটা আমি বলতে পারি। কিছু সময়ের মধ্যেই তিনি অফিসে যাবেন। হ্যাঁ, এই বয়সে যতটা সুস্থ থাকা যায়, তিনি ততোটাই সুস্থ আছেন। তার আসলে একটু বিরতি দরকার। ৮৮ বছর বয়স, এটা তো অবসরে যাওয়ার সময়, তাই না?’

তবে কথার শেষ দিকে পিয়া জানালেন, শিগগিরই আরও কিছু আপডেট সামনে আসবে। তবে সেটা কী সম্পর্কে, তা পরিষ্কার করেননি তিনি। উল্লেখ্য, ভারতীয় সিনেমার জীবন্ত কিংবদন্তি নির্মাতা শ্যাম বেনেগাল। ১৮ বার দেশটির জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। ‘দ্য রোল’, ‘জুনুন’, ‘আরোহণ’, ‘নেতাজি সুভাষ চন্দ্র বসু: দ্য ফরগটেন হিরো’, ‘ম্যানহাটন’র মতো নন্দিত সিনেমা বানিয়েছেন বেনেগাল।

তার হাতেই নির্মিত হচ্ছে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: দ্য মেকিং অব আ নেশন’। যেখানে বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ। বছর খানেক আগেই ছবিটির ট্রেলার উন্মোচন করা হয়েছে। তবে তা দর্শকের মন ভরাতে পারেনি। এরপর থেকে ছবির পোস্ট প্রোডাকশনে আরও গুরুত্ব দেওয়া হচ্ছে। বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় ৮৩ কোটি টাকা বাজেটে নির্মিত হচ্ছে ‘মুজিব’। এর মুক্তি নিয়ে এখনও কোনও চূড়ান্ত ঘোষণা আসেনি।

সূত্র: হিন্দুস্তান টাইমস


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত