আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

৯৫তম অস্কারে তেলুগু গানের ইতিহাস

৯৫তম অস্কারে তেলুগু গানের ইতিহাস

তেলুগু ছবির ইতিহাসে প্রথম অস্কার মনোনয়ন। অবশেষে অস্কার জয়। সেই চাপা উত্তেজনা ও জল্পনার আগেই অস্কারের মঞ্চে ‘নাটু নাটু’ গানের পারফর্ম করলেন গায়ক রাহুল সিপলিগঞ্জ ও কালা ভৈরব। গানের তালে পা মেলালেন আমেরিকান-ভারতীয় নৃত্যশিল্পী লরেন গটলিয়েব। তার সঙ্গ দিলেন এক ঝাঁক শিল্পী। ক্ষণিকের জন্য দুই নৃত্যশিল্পীকে দেখে রাম চরণ ও এনটিআর জুনিয়র বলেও ভুল হতেই পারে। তাদের পায়ের জাদু এমনই, মঞ্চে দুই তারকার না থাকা অনেকটা পুষিয়ে দিলেন ওই দুই নৃত্যশিল্পী।

পারফর্ম্যান্সের আগেই ছিল চমক। সেই চমকের নাম দীপিকা পাড়ুকোন। ‘নাটু নাটু’ গানের পারফর্ম্যান্সের আগে মঞ্চে শিল্পীদের আহ্বান জানালেন দীপিকা। কালো গাউনে অস্কারের মঞ্চে অপরূপা অভিনেত্রী। তিনি মঞ্চে উঠতেই হাততালিতে ভরে গেল ডলবি থিয়েটার প্রেক্ষাগৃহ। তার পরেই ‘নাটু নাটু’ গানের পারফর্ম্যান্সের জন্য শিল্পীদের মঞ্চে ডেকে নিলেন দীপিকা। সেই এক ঝাঁক শিল্পীর মধ্যমণি, আমেরিকান-ভারতীয় অভিনেত্রী লরেন গটলিয়েব। এর আগে নাচের একাধিক রিয়্যালিটি শোয়ে দেখা গিয়েছে লরেন গটলিয়েবকে। লরেন অভিনয় করেছেন একাধিক নাচপ্রধান ছবিতেও। কোরিয়োগ্রাফার ও পরিচালক রেমো ডিসুজার ‘এবিসিডি: এনিবডি ক্যান ডান্স’ ফ্র্যাঞ্চাইজির ছবিতে অভিনয় করেছেন লরেন।

অবশেষে সোমবার (১৩ মার্চ) ভোরে অস্কারের মঞ্চে ‘নাটু নাটু’ দেখতে পেলেন আপামর দেশবাসী। হতাশ করেনি ‘নাটু নাটু’। গত বছরের চড় কাণ্ডের পর এ বছর অ্যাকাডেমি যেন বেশি সাবধানী। খুব বেশি রসিকতাও করলেন না সঞ্চালক জিমি কিমেল। সবই যেন একটু ঝিমিয়ে পড়েছিল। কিন্তু এই পারফরম্যান্স সেই গতি এবং স্বতঃস্ফূর্ততা ফিরিয়ে আনলো অনুষ্ঠানে। শেষে করতালিতে ফেটে পড়ল উপস্থিত দর্শক। ‘আরআরআর’-এর ‘নাটু নাটু’ পেল স্ট্যান্ডিং ওভেশন’।

এসএস রাজামৌলি পরিচালিত ‘আরআরআর’ ছবির ‘নাটু নাটু’ সেরা মৌলিক গান বিভাগে পুরস্কার জিতে ভারতের হয়ে ইতিহাস গড়লো। গোল্ডেন গ্লোব, ক্রিটিকস চয়েস এবং হলিউড ক্রিটিকস অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডস জিতে আগেই অস্কার দৌড়ে এগিয়ে ছিলো গানটি। একই বিভাগে মনোনীত লেডি গাগার ‘হোল্ড মাই হ্যান্ড’ (টপ গান: ম্যাভেরিক), রিয়ানার ‘লিফট মি আপ’ (ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরেভার), ডায়েন ওয়ারেনের ‘অ্যাপ্লজ’ (টেল ইট লাইক অ্যা ওম্যান) এবং ডেভিড বায়ার্ন ও সান লুক্সের ‘দিস ইজ অ্যা লাইফ’ (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স) গানগুলো সুবিধা করতে পারলো না তেলুগু ‘নাটু’র রাজত্বে।

সূত্র: এবিপি



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত