আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

প্রথম ভারতীয় ছবি হিসেবে অস্কার জিতলো যে সিনেমা

প্রথম ভারতীয় ছবি হিসেবে অস্কার জিতলো যে সিনেমা

দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে প্রথম কোনও ভারতীয় ছবি পেল অস্কার। ভারতীয় তথ্যচিত্র ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার’ পেল সেরা তথ্যচিত্রের জন্য অস্কার। কার্তিকী গনসালভেস এবং গুনিত মোঙ্গার এই ছবি নেটফ্লিক্সে দেখানো হয়েছিল। বাঘা বাঘা তথ্যচিত্রের সঙ্গে মনোনয়নের তালিকায় লড়াই করেছে এই ছবি। শেষপর্যন্ত এলো কাঙ্ক্ষিত জয়। ইতিহাস সৃষ্টি হলো অস্কার মঞ্চে।

পরিচালক কার্তিকী এই পুরস্কার মাতৃভূমি ভারতকে উৎসর্গ করেছেন। আরেক নির্মাতা গুনিত ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ভারতীয়দের জন্য গর্বের মুহূর্ত। প্রথম কোনও ভারতীয় ছবি পেল অস্কার। অচিন জৈন এবং গুনিত মোঙ্গার প্রযোজনায় তৈরি এই তথ্যচিত্রের পরিচালক কার্তিকী গনসালভেস। ৪১ মিনিটের তথ্যচিত্রের গল্প হলো তামিলনাড়ুর মুদুমালাই টাইগার রিজার্ভের এক পরিবারের। যারা দুটি অনাথ হাতিকে দত্তক নেয়।

এটাই কার্তিকীর প্রথম ছবি। এর আগে তিনি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানান, ‘আমি রঘুর কাহিনিকে পাঁচ বছর ধরে অধ্যয়ন করেছি। ৪৫০ ঘণ্টার ফুটেজ জোগাড় করি। তাতে হাজারবার রঘুর স্নান, অনেক ঘণ্টা তার খাওয়া দাওয়া এবং খেলাধুলোর ফুটেজ ছিল। ধৈর্য ধরে সেগুলি জুড়ে জুড়ে এই তথ্যচিত্র তৈরি হয়েছে।’ এর আগে সত্যজিৎ রায় থেকে শুরু করে এ আর রহমান, শেখর কাপুর, রাসুল পুকুট্টির মতো গণ্যমান্য ভারতীয়রা অস্কার পেয়েছেন। আমির খানের ছবি ‘লগান’ সেরা ছবির মনোনয়ন পেয়েও অস্কার জিততে পারেনি। সেই জায়গায় প্রথম ভারতীয় ছবি হিসাবে অস্কার জিতে ইতিহাস সৃষ্টি করেছে কার্তিকীর তথ্যচিত্র।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত